Insight Desk
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের তীব্র হুঁশিয়ারি: “প্রতিটি জুলুমের কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে”

নিজস্ব প্রতিবেদক

অবৈধ অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদী দমননীতি, গ্রেপ্তার অভিযান ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি বলেছে- বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, এমনকি সাধারণ নাগরিকদের ওপর চালানো প্রতিটি জুলুম, বাড়িঘর ভাঙচুর, ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার বিচার ইতিহাসের পাতায় লেখা হবে এবং সেই হিসাব একদিন কড়ায় গণ্ডায় বুঝে নেওয়া হবে।

গত শুক্রবার এক বিবৃতিতে ছাত্রলীগ জানায়, গণতন্ত্র ও সংবিধানকে পদদলিত করে ক্ষমতা দখলকারী এই তথাকথিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে নির্যাতনের হাতিয়ার হিসেবে। তারা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের নয়, সাধারণ জনগণের উপরও চালাচ্ছে নির্মম দমন-পীড়ন ও ভয়-ভীতি প্রদর্শন।

বিবৃতিতে ছাত্রলীগ আরও অভিযোগ করে, দেশজুড়ে শান্তিপূর্ণ মিছিল-মিটিং ভেসে যাচ্ছে গ্রেপ্তার, লাঠিচার্জ ও গুলির ঝড়ে। “জয় বাংলা” স্লোগান দেওয়ার অপরাধে শত শত তরুণকে আটক করা হয়েছে। ঘরবাড়ি পোড়ানো, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে এক ভয়ঙ্কর নৈরাজ্য তৈরি করা হয়েছে- যা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের আত্মায় আঘাত হেনেছে।

ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার প্রতীক এই সংগঠন দেশের পতাকা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতীতের মতো এবারও রাষ্ট্র যখন গণতন্ত্র থেকে বিচ্যুত হয়েছে, তখন ছাত্রলীগই হবে গণআন্দোলনের অগ্রসৈনিক।

সংগঠনটি স্পষ্ট বার্তা দেয়- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। “যে রক্ত ঝরেছে, যে ঘর পুড়েছে, যে চোখে অশ্রু এসেছে- সব কিছুর হিসাব নেওয়া হবে। এই জাতি আর কোনো অবৈধ শাসনের কাছে মাথা নোয়াবে না,”- বিবৃতিতে উল্লেখ করা হয়।

শেষে ছাত্রলীগ ঘোষণা করে: “গণতন্ত্র, ন্যায় ও জনগণের ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই। প্রতিটি জুলুমের প্রতিশোধ জনগণের আদালতেই নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও

1

গণভোটের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন

2

বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে অ্যামোনেশন ম্যাগজিন শনাক্ত

3

৩০ হাজার মেগাওয়াটের রূপকথা, ১৬ হাজারেই খেলা শেষ!

4

সতের মাসে ৬ হাজার নিখোঁজ, রাষ্ট্র নীরব—ড. ইউনুসের দুঃশাসন

5

আওয়ামী লীগের আহ্বান: ইউএনডিপি নির্বাচন সহায়তা স্থগিত করুক

6

কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা: জামায়াতের বক্তব্যে ফু

7

বগুড়ায় পৈতৃক বাড়িতে আগুন: বিএনপিকে দায়ী করলেন পিনাকী

8

ইসলামের ক্ষতি করছিস, মামলা তুলে নে, নইলে গুম: মাদ্রাসায় ৭ বছ

9

গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত এবং অবৈধ ও অসাংবিধানিক ইউনুস সরকার:

10

বিএনপি-জামায়াত-এনসিপির চাঁদাবাজিতে অতিষ্ট দেশ, নিশ্চুপ প্রশা

11

ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে জাতিকে ঘোল খাওয়াচ্ছেন প্রেস সচিব

12

মৌলবাদীদের উত্থানের কারণে বন্ধ বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা

13

এক সময় মানবাধিকারের মুখপাত্র আসদুজ্জামান এখন মবের হোতা?

14

ইউনূসের প্রতিশ্রুতি ভাঙলেন খলিল; স্ত্রীকে ট্রাস্টি বানিয়ে ই

15

সহিংসতায় ছায়াচ্ছন্ন নির্বাচন

16

কাশিমপুরে বন্দিদের খাবারে বিষ মেশানোর অভিযোগ, ভিন্নমত দমনের

17

দ্যা রিটার্নস অব খাম্বা ক্রনিকলস !

18

ইসকনকে জড়িয়ে মিথ্যা অপহরণের নাটক সাজালেন খতিব মোহেববুল্লাহ

19

কিশোরগঞ্জে বিএনপির অন্তর্কোন্দল: ধানের শীষে প্রার্থীর মিছিলে

20