Insight Desk
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিল্প ডুবছে, ইউনুস ব্যস্ত আমেরিকা তুষ্টিতে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে আমেরিকার উচ্চপ্রোটিন গম আসাকে সাফল্য হিসেবে তুলে ধরছে সরকার। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা—দেশের টেক্সটাইল শিল্প আজ অস্তিত্ব সংকটে।

চট্টগ্রাম বন্দরে আমেরিকা থেকে উচ্চপ্রোটিন গমের চালান আসাকে ঘিরে ঢাকঢোল পেটানো হচ্ছে। সরকার এটিকে কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য হিসেবে প্রচার করছে। কিন্তু মাঠের বাস্তবতা আরও নির্মম। বেশি দামে গম কিনেও ইউনুস সরকার দেশের টেক্সটাইল শিল্পকে রক্ষা করতে পারছে না।

বিদ্যুৎ সংকট, ব্যাংক ঋণের চাপ, বাড়তি উৎপাদন ব্যয় এবং দিশাহীন নীতির কারণে একের পর এক কারখানা বন্ধের মুখে। কোটি শ্রমিকের রুটি–রুজির প্রধান খাত আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে। শিল্প বাঁচানোর কোনো কার্যকর রোডম্যাপ না থাকলেও সরকার ব্যস্ত বিদেশি প্রশংসা কুড়োতে।

বাংলাদেশ বছরে যে পরিমাণ গম ব্যবহার করে, তার মাত্র ১৩ শতাংশ দেশেই উৎপাদিত হয়—এটা নতুন তথ্য নয়। নতুন হলো, শিল্পভিত্তি ভেঙে পড়লেও সেই ব্যর্থতা আড়াল করতে বিদেশি শিপমেন্টকে ‘সাফল্য’ বানানোর চেষ্টা।

আমেরিকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গল্প শোনানো হচ্ছে। কিন্তু দেশের শ্রমিক, কারখানা, রপ্তানি আয়—সবই অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। বাস্তব উন্নয়ন না করে কূটনৈতিক ফটোসেশন দিয়ে অর্থনীতি ঢেকে রাখা যায় না।

শিল্প বাঁচাতে দরকার সুস্পষ্ট নীতি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সহজ ঋণ এবং বিনিয়োগকারীদের আস্থা। এসব উপেক্ষা করে বিদেশি গমের ছবি তুলে দেশের অর্থনীতির ব্যর্থতা ঢাকার চেষ্টা ব্যর্থ হবেই।

দেশের শিল্প ধ্বংসের মুখে। আর এই সংকটে ইউনুস সরকারের অগ্রাধিকার কোথায়—তা এখন আর অস্পষ্ট নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদের জবানবন্দিতে রাষ্ট্রীয় নথিতে রেকর্ড হলো ইউনূসের মিথ্য

1

ইউনুস সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র: শিক্ষক আন্দোলন ঠেকাতে চট্টগ্র

2

জামাতি স্টাইলে এবার জাপার কার্যালয়ে আগুন দিল গণঅধিকার পরিষদ

3

মিলিয়ন ডলারের প্রতিরক্ষা, হাজার ডলারের আক্রমণ আধুনিক যুদ্ধে

4

মৃত্যুদণ্ডের আসামি বাবরকে ফিরিয়ে দেশকে অস্থিতিশীল বানানোর চে

5

ইসকনকে জড়িয়ে মিথ্যা অপহরণের নাটক সাজালেন খতিব মোহেববুল্লাহ

6

মাইলস্টোন ট্র্যাজেডি: নিছক দুর্ঘটনা না কি সুপরিকল্পিত ষড়যন্ত

7

রায়পুরে বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল উদ্ধার: নাশকতার প্রস্ত

8

বিএনপির মন্ত্রী: ড. খলিলুর রহমানকে ঘিরে নতুন বিতর্ক

9

বিচারবিভাগের বৈষম্যঃ একদিনে জামিন বিবি সওদার, এক মাস ধরে কার

10

সুধীসমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধা, জামায়াত নেতাকে

11

আমেরিকা থেকে যুদ্ধবিমান কেনাতেই কি এই বিমান বিধ্বস্তের পরিকল

12

সাবেক শিবির নেতাকে গ্রেপ্তারের জেরে ডিবি কর্মকর্তার ওপর নৃশং

13

মৌলবাদীদের উত্থানের কারণে বন্ধ বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা

14

দেশ ধ্বংস করতে জামায়াত-শিবিরের ছাত্র-জনতার ব্যানার

15

গভীর রাতে ঢাবিতে মঞ্চ নাটক, প্রশাসনের দুর্বলতায় সংকটকে ছাত্র

16

বিভুরঞ্জনকে হুমকির পরেই মেঘনায় লাশ, অভিযোগের তীর প্রেস সেক্র

17

শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে ড. ইউনুস

18

ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত: শেখ হাসিনার শোক ও সহযোগিতার আহ

19

জাতিসংঘের মানবাধিকার মিশন চালুতে ইউনূস সরকারের চুক্তি, দেশবা

20