Insight Desk
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২ তারিখে সংসদে কোরআন যাবে নাকি মানব রচিত মতবাদ—সেটার পরীক্ষা হবে: জামায়াতের নায়েবে আমির

নিজস্ব প্রতিবেদক | জয়পুরহাট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখে জাতীয় সংসদে কোরআন যাবে নাকি মানব রচিত মতবাদ যাবে—সেটার একটি বড় পরীক্ষা হয়ে যাবে।
শনিবার (৩১ জানুয়ারি) জয়পুরহাটে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যারা আল্লাহর আইন এবং কোরআন-সুন্নাহভিত্তিক শাসনব্যবস্থার পক্ষে, তারা আল্লাহর দল। আর যারা আল্লাহর আইন ও শরিয়াহভিত্তিক শাসনের পক্ষে নয়—নাম যাই হোক না কেন—তারা বাতিলের দল।”

তিনি আরও বলেন, কোরআনকে অবশ্যই জাতীয় সংসদে নিয়ে যেতে হবে। কারণ কোরআনই মানবজাতির জন্য সর্বোত্তম সংবিধান।

জনসভায় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খলিলুরে বিএনপিতে অস্বস্তি

1

ভাইরাল সেল্ফি ও দ্বিমুখী মানদণ্ড: প্রিয় মুনামীর–সাদিক কায়েমক

2

আমেরিকার খায়েশ মেটাতে বলির পাঁঠা বানানো হচ্ছে বাংলাদেশি সেনা

3

আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূসকেও পাত্তা দিল না আমেরিকা

4

মব ভায়োলেন্সে প্যারালাইজড বাংলাদেশের গণমাধ্যম

5

অর্থনীতির স্থবিরতায় বেকারত্ব বেড়েছে: নতুন বিনিয়োগ ও দক্ষ মান

6

আরব বিশ্বে বদলে যাচ্ছে সামাজিক বাস্তবতা, বাংলাদেশে বাড়ছে হিজ

7

তবে কি আরেক পিলখানা হত্যাযজ্ঞ দেখতে যাচ্ছে বাংলাদেশ?

8

রিকশাচালক আজিজুর রহমানই বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি

9

আমেরিকার হাতে দেশ দেয়ার ষড়যন্ত্রের আরেক ধাপ এগিয়ে গেল ইউন

10

শেখ হাসিনার কথিত ‌‘লিকড অডিও’র রহস্য ফাঁস

11

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

12

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ফের আলোচনায় স্বাধীনতাব

13

বিশাখাপত্তনমে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, ভারত–বাংলাদেশ ন

14

নির্বাচন কেমন হতে পারে ইসিতে নমুনা দেখাল বিএনপি

15

আওয়ামী লীগের আহ্বান: ইউএনডিপি নির্বাচন সহায়তা স্থগিত করুক

16

প্রতি মিনিটে ১২ ভোট? ইসির পরিসংখ্যান ঘিরে প্রশ্ন

17

‘ওড়না কোথায়’ বলে তরুণীকে হেনস্তা, অভিযুক্ত এনসিপি নেতা

18

২০০৯ থেকে ২০২৪: ১৫ বছরের উন্নয়নযাত্রায় যেভাবে বদলে গিয়েছিল ব

19

পালানোর আগে ব্যাংক ফাঁকা করার গোপন মিশনে ইউনূস

20