Insight Desk
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জননেত্রী শেখ হাসিনার প্রাণঢালা অভিনন্দন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শ্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি প্রদান করা হয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ বিজয়ের পরপরই জননেত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। শপথ গ্রহণের পর পুনরায় পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি পশ্চিমবঙ্গের জনগণের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করেন।

জননেত্রী শেখ হাসিনা তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ❝পশ্চিমবঙ্গের জনগণের এই ঐতিহাসিক রায় শ্রী শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ, জনমুখী ও দূরদর্শী নেতৃত্বের প্রতি জনগণের গভীর আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।❞
তিনি আরও বলেন, ❝বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পর্ক কেবল প্রতিবেশীসুলভ নয়, এটি ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও আবেগের এক অবিচ্ছেদ্য বন্ধন। আমি বিশ্বাস করি, শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই বাংলার পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।❞

শেখ হাসিনা পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং পশ্চিমবঙ্গের আপামর জনগণের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের জনগণের রায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রতি এক ঐতিহাসিক স্বীকৃতি। দুই বাংলার অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন আগামী দিনে আরও গভীর ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পশ্চিমবঙ্গের নতুন সরকারের সময়কালে আরও বেগবান হবে এবং পারস্পরিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতায় উভয় পক্ষ একযোগে কাজ করবে।

তাৎপর্যপূর্ণভাবে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সেলের পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনা হেফাজতে বন্দি শিরীন শারমিনকে ‘বাসা থেকে গ্রেপ্তার’ দেখা

1

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

2

চাঞ্চল্য ছড়ানো বিদেশি নথি ফাঁস: ড. ইউনূসকে ঘিরে প্রশ্ন, লবিং

3

“স্বৈরাচার নয়, তিনি স্থিতিশীলতার স্থপতি”- বিদেশি গণমাধ্যমের

4

‘ওড়না কোথায়’ বলে তরুণীকে হেনস্তা, অভিযুক্ত এনসিপি নেতা

5

ইউনূস গংয়ের জঙ্গি কার্যক্রমের খেসারত দিচ্ছে প্রবাসীরা

6

গণভোটের প্রচারের নামে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি

7

জঙ্গিদের বাঁচাতে গোপালগঞ্জে নিরস্ত্র জনতার ওপর সেনাবাহিনীর গ

8

দিল্লির নিজামুদ্দিন দরগাহে বঙ্গবন্ধুর স্মরণে ইফতার মাহফিল অন

9

ইউনূস কারো নয়: ক্ষমতার খেলায় এক স্বার্থপর মুখ

10

ইউনূস সরকার মানবাধিকার রক্ষায় ব্যর্থ : এইচআরডব্লিউ

11

আমেরিকার হাতে দেশ দেয়ার ষড়যন্ত্রের আরেক ধাপ এগিয়ে গেল ইউন

12

তিন বাহিনীকে নিয়ে জাতির সঙ্গে ইউনুসের প্রেস উইংয়ের মিথ্যাচ

13

জাতীয় নেতা তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ক্রিটিক্যাল

14

শরীয়তপুরে অস্ত্র–গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা গ্রেপ্তার

15

কারচুপি ও দায়মুক্তির রাজনীতি—কঠোর হুঁশিয়ারি শেখ হাসিনার

16

জাতীয় নাগরিক পার্টিকে ‘নবজাতক দল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনায়

17

ইউনূসের সরকারের অধীনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্থাপনায়

18

ভারতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

19

অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে সারজিসের তৈলাক্ত স্ট্যাটাস

20