Insight Desk
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী এমদাদুর রহমান এমদাদের বিরুদ্ধে ভারতীয় চোরাচালান ব্যবসার অভিযোগ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী ও সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান এমদাদের বিরুদ্ধে ভারতীয় চোরাইপথে আনা পণ্যের ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। 

স্থানীয় সূত্র জানায় এ ব্যবসার সঙ্গে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদেরও সংশ্লিষ্টতা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

৫ আগস্টের পর সিলেটে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মব সৃষ্টির ঘটনা ঘটলেও এমদাদুর রহমান এমদাদ নাকি ভিন্ন অবস্থানে থেকে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা জিরা ও চিনির ব্যবসা পরিচালনা করে আসছেন।

অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও তিনি প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রেখে অবৈধ ব্যবসা পরিচালনা করেছেন। একই সঙ্গে তিনি প্রকাশ্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে এমদাদুর রহমান এমদাদ ও মকসুদ আহমেদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার উন্নয়ন এখনো চোখে পড়ে, ধ্বংসচেষ্টা পরিকল্পনা কর

1

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

2

ভোলায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়া পাওয়া গেল—ভোটারের অভি

3

চায়ের ৮০০ টাকা মেরে দিয়ে দেশ চালাতে এসেছেন কালাচোরা হাসনাত আ

4

আন্তর্জাতিক যুদ্ধবাজদের নতুন থিয়েটার বাংলাদেশ, ঝুঁকিতে সার্ব

5

আবু ত্বহা স্ত্রীকে রেখে পরকীয়ায় জড়িত? নতুন পোস্টে চাঞ্চল্যকর

6

জয়পুরহাটে ভোটকেন্দ্রের সামনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর

7

সারের জন্য বিক্ষোভ, মামলায় ১১ কৃষকের নামসহ অজ্ঞাত ৫০: গ্রেপ্

8

জঙ্গি রাষ্ট্রায়নের নেপথ্যে ইউনূস-জিয়া-হাসিনুর ও এনসিপির ভূ

9

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা: জামায়াত-শিবির জড়িত থাকায় এক বছরেও

10

জুলাই মামলার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকার বেশি চাঁদাবাজি — নেপথ

11

টিকার তীব্র সংকট ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে উদ্বেগ, ইউনিসেফ প

12

নয়া ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র আগমনধ্বনি!

13

দাঁড়িপাল্লায় ভোট ও নগদ টাকার প্রতিশ্রুতি

14

নির্বাচনের দুই দিন আগে ইউনূসকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণ

15

ফেরানোর প্রতিশ্রুতি ব্যর্থ, রোহিঙ্গাদের কারণে অনিরাপদ পার্বত

16

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ: গ্রাহক আস্থ

17

ট্রাম্পের বার্তায় কূটনৈতিক শুভেচ্ছা নাকি চাপের ইঙ্গিত?

18

২০ কোটি টাকার অভিযোগের মুখে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম

19

ফেসবুক পোস্টে গ্রেফতার বাড়ছে, মতপ্রকাশে শঙ্কা

20