Insight Pulse
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি আমি করতে দিছি’ বিএনপি নেতার স্বীকারোক্তিতে ক্ষোভে ফুঁসছে জনতা

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এর মধ্যেই বরিশাল-২ (বানারীপাড়া–উজিরপুর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সরদার সরফুদ্দিন সান্টুর বক্তব্যে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এই বিএনপি নেতা প্রকাশ্যে স্বীকার করেছেন, তাঁর নেতাকর্মীরা চাঁদাবাজি করেছেন এবং তিনি নিজেই তাদের “চাঁদাবাজি করতে দিয়েছেন।”

ভিডিওতে সান্টুকে বলতে শোনা যায়
“গত এক বছর বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে, সেটা আমি তাদের করতে দিছি। কারণ গত ১৭ বছর নেতাকর্মীরা কিছু খায় নাই। অবস্থা কিন্তু ভালো না। দল ক্ষমতায় না এলে কিন্তু কিছু পাবেন না।”

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বরিশালজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ক্ষমতার বাইরে থেকেও বিএনপি নেতাকর্মীরা এলাকায় দখল ও লুটপাটের রাজনীতি চালাচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ী ও গ্রামীণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন। দলের একাধিক সূত্র জানিয়েছে, উজিরপুরের গুঠিয়ায় সান্টুর নিজস্ব কনভেনশন হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওই সভার ভিডিওই এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বানারীপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার জানিয়েছেন, “সভাটি হয়েছিল সান্টুর বাইতুল ভিউ কনভেনশন হলে। মুখ ফসকে তিনি এ কথা বলেছেন।” তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা বলেছেন, ভিডিওটি ‘কাটপিস’ হতে পারে।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও মনোনয়নপ্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম টিপু জানিয়েছেন, “ভিডিওটি কোনো কাটপিস নয়। সান্টু একের পর এক বেফাঁস কথা বলে দলকে বিব্রতকর অবস্থায় ফেলছেন।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সান্টুর এই বক্তব্য বিএনপির ভেতরের ‘চাঁদাবাজির রাজনীতি’কে উন্মোচন করেছে। জনগণের পকেট থেকে অর্থ লুটে নেওয়ার এই সংস্কৃতি বিএনপির নেতৃত্বে গভীরভাবে প্রোথিত, যা দেশের সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।

স্থানীয়দের প্রশ্ন এখন স্পষ্ট:
 “যারা ক্ষমতায় না থেকেও চাঁদাবাজি চালায়, তারা ক্ষমতায় গেলে দেশের কী হবে?”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সড়ক: যমুনা সেতু পশ্চিমে রামদা

1

মক্কা চুক্তিতে বাংলাদেশ? বন্ধুত্বের আড়ালে কি নতুন সামরিক বলয়

2

ইউনূসের ভূমিকায় আলোচনায় চট্টগ্রাম বন্দর ও সেন্টমার্টিন

3

আসিফের ব্যাগ থেকে পাওয়া গেছে একে-৪৭ এর অ্যামোনেশন ম্যাগজিন

4

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দে

5

শেখ হাসিনার উন্নয়ন এখনো চোখে পড়ে, ধ্বংসচেষ্টা পরিকল্পনা কর

6

বাংলাদেশ-আমেরিকা মহড়া: শেখ হাসিনার সেই শঙ্কা কি এখন বাস্তব?

7

ইউনূসের এক বছরে দেশ অন্ধকারে, অর্থনীতি ধ্বংস

8

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

9

জঙ্গির আস্ফালন: প্রতিদিন ১১ খুনের ভয়াবহ তাণ্ডব

10

অন্তর্বর্তী সরকার কি ইচ্ছাকৃতভাবেই আইনের শাসনকে পেছনে ঠেলে দ

11

গণভোটের প্রচারের নামে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি

12

ভয় দেখিয়ে ৫ আগস্ট ‘গণজোয়ার’ সৃষ্টির অপচেষ্টা

13

ভারতবিদ্বেষের দামি মূল্য: দুবাই ঘুরে আসছে একই ভারতীয় চাল

14

সহিংসতায় ছায়াচ্ছন্ন নির্বাচন

15

ইসহাক দারের সফরের পর একাত্তরের গণহত্যার দায় ধামাচাপা দিতে উঠ

16

নির্বাচন পর্যবেক্ষক ইস্যু: ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের, দিল্ল

17

ইউনূসের সফরসঙ্গীতে মানবতা বিরোধী অপরাধীর সন্তান, প্রশ্নের মু

18

আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, প্রত্যাশাও অনেক: এবার আর কোনো

19

অন্তর্বর্তী সরকারের এক বছর: প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ

20