Insight Desk
প্রকাশ : Jul 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে পূজা কমিটির সভাপতির উপর বর্বর হামলা: ৫ আগস্ট-পরবর্তী টার্গেট হামলা অব্যাহত

 নিজস্ব প্রতিবেদক 

৪ জুলাই ২০২৫: রাত ১০:৩০টার দিকে গাজীপুরের কোনাবাড়িতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হন সঞ্জিত মণ্ডল — পেশায় স্বর্ণকার এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি সাদা প্রাইভেট কার থেকে হঠাৎ করে একদল সন্ত্রাসী নেমে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বারবার কোপাতে থাকে। সঙ্গে সঙ্গে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই নৃশংস হামলাটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় — এটি ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে সংখ্যালঘুদের বিরুদ্ধে শুরু হওয়া ধারাবাহিক নিপীড়নেরই এক করুণ অধ্যায়। বিগত এক বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মন্দির ভাঙচুর, প্রতিমা ধ্বংস, হিন্দু পরিবারের ঘরবাড়িতে আগুন দেওয়া, জমি দখল, নারী-শিশু নির্যাতন, এবং ভয়ভীতি প্রদর্শনের একের পর এক ঘটনা ঘটেছে। কিন্তু এই সকল অপরাধের সুনির্দিষ্ট বিচার না হয়ে অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্র ‘রাজনৈতিক অনুপ্রেরণায়’ ঘটনা ঘটেছে বলে দায় এড়িয়ে গেছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বর্তমান সরকার এসব হামলার পেছনে ‘স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব’, ‘ভিন্নমত’ কিংবা ‘গুজব’ দায়ী বলে ব্যাখ্যা দিয়ে মূল অপরাধীদের আড়াল করে চলেছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ভুক্তভোগী সংখ্যালঘুদেরই "রাজনৈতিক অপকৌশলের অংশ" হিসেবে ট্যাগ লাগিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।

এই রাষ্ট্রীয় উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতি সন্ত্রাসীদের সাহসী করে তুলেছে। সংখ্যালঘুরা আজ নিজের দেশেই পরবাসীর মতো জীবন যাপন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার নামে শহীদুল আলমের সমুদ্রযাত্রা ও নেপথ্যের বিতর্ক

1

ঈদে দেশবাসীকে শেখ হাসিনার শুভেচ্ছা, সংকট মোকাবিলায় ঐক্যের আহ

2

অভ্যন্তরীণ ফ্যাসিবাদ, দুর্নীতির অভিযোগে এনসিপি ও বৈছাআ থেকে

3

খলিল-ইউনূসের প্রেস উইংয়ের মিথ্যাচার উন্মোচন করল সেনা সদর

4

শেখ হাসিনার উন্নয়ন এখনো চোখে পড়ে, ধ্বংসচেষ্টা পরিকল্পনা কর

5

শেষ ধাপে ইউনূসের মিশন, আলোচনায় ‘মাইনাস টু’

6

হামে শিশু মৃত্যুর মিছিল: ইউনূস সরকারের অব্যবস্থাপনা দায়ি বলে

7

আমেরিকা থেকে যুদ্ধবিমান কেনাতেই কি এই বিমান বিধ্বস্তের পরিকল

8

দেশে ধর্মভিত্তিক দলগুলোকে ভুলিয়ে খ্রিস্টান রাজ্য বানাতে মরিয়

9

দিল্লির নিজামুদ্দিন দরগাহে বঙ্গবন্ধুর স্মরণে ইফতার মাহফিল অন

10

ট্রাম্পের বার্তায় কূটনৈতিক শুভেচ্ছা নাকি চাপের ইঙ্গিত?

11

দেশ কব্জায় আরও এগিয়ে গেল আমেরিকা, ইউনূসের প্রতারণা ফাঁস

12

বিচারবিভাগের বৈষম্যঃ একদিনে জামিন বিবি সওদার, এক মাস ধরে কার

13

এক সপ্তাহে ভোলায় ৩৭টি গরু চুরি, ছাত্রদল ও যুবদল কর্মীদের সম্

14

বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন

15

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার, কারাগারে প্রের

16

দেশজুড়ে সিরিজ বোমা হামলা: জামায়াত-শিবিরের প্রত্যক্ষ রাজনীতিত

17

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

18

আওয়ামী লীগবিহীন নির্বাচন দেশে সংকট ডেকে আনবে

19

মৃত্যুদণ্ডের আসামি বাবরকে ফিরিয়ে দেশকে অস্থিতিশীল বানানোর চে

20