Insight Pulse
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

কূটনৈতিক স্থাপনায় হামলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিব্রত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যলয়ে হামলার ঘটনায় বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, হামলাটির নেতৃত্ব দেন যুবক সাজ্জাদ শেখ। তদন্তে আরও উঠে এসেছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্করে তৈয়বার বাংলাদেশ শাখার প্রধান হিসেবে পরিচিত হারুন ইজহারের সরাসরি নির্দেশে এই হামলা সংঘটিত হয়।

সূত্রগুলো দাবি করছে, সাজ্জাদ শেখের সঙ্গে হারুন ইজহারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং দীর্ঘদিন ধরেই তারা একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছিলেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ঘনিষ্ঠতাই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঘটনার পর পুলিশ সাজ্জাদ শেখকে গ্রেফতার করলেও কয়েক ঘন্টার ব্যাবধানে পরে তাকে ছেড়ে দেওয়া হয়, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের অভিযোগ, পরিচিত জঙ্গি নেতা হারুন ইজহার বর্তমান ইউনুস সরকারের প্রভাব ও মদদে সাজ্জাদ শেখকে ছাড়িয়ে আনেন।

বিরোধী দল ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের পর থেকে দেশে উগ্রবাদী গোষ্ঠী ও জঙ্গি তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাদের অভিযোগ, সরকারের দুর্বল অবস্থান ও কথিত প্রশ্রয়ের সুযোগে জঙ্গিরা আবার সংগঠিত হচ্ছে এবং প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে উঠছে।

অভিযোগে আরও বলা হয়, কূটনৈতিক স্থাপনায় হামলার মতো ঘটনাগুলো বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে প্রতিবেশী ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আস্থার সংকট তৈরি হচ্ছে বলে মত বিশ্লেষকদের।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমূর্তি আরও বড় ঝুঁকিতে পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার দুর্নীতি করে ধরা খেল জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফ

1

গোপালগঞ্জের এনসিপি সমাবেশে বহিষ্কৃত এএসআই রঞ্জু, ছিলেন ফায়ার

2

বিভুরঞ্জন সরকারের রহস্যজনক মৃত্যুতে আওয়ামী লীগের শোক ও উদ্বে

3

উপদেষ্টার মন্তব্যে বিতর্ক: 'আমি ফার্মের মুরগি খাই না, পাহাড়

4

কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না বিএনপির চাঁদাবাজি, জনবিস্ফোরণের

5

গুপ্ত রাজনীতি করতে গিয়ে ধরা খেল চট্টগ্রামের এসপি

6

সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করছে অন্তর্বর্তী সরকার: হিউম্

7

মৌলবাদীদের উত্থানের কারণে বন্ধ বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা

8

সময় ফুরিয়ে আসছে সরকারের, আরও বেপোরোয়া হয়ে উঠছে এনসিপি

9

২১ আগস্টের দাগি আসামিদের খালাস দিল ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট

10

গোপালগঞ্জে বিচারবহির্ভূত হত্যা চালাল সেনাবাহিনী, নিহত ৭

11

ফের সক্রিয় জুলাইয়ের কুশীলবরা, এবার টার্গেটে খালেদা জিয়ার বাস

12

মব নিয়ে বিএনপির দ্বিচারিতা, থামছে না সন্ত্রাস

13

রাষ্ট্রীয় বৈধতা পেল জঙ্গিবাদ, ‘রাজনৈতিক সম্পদ’ হিসেবে দেখছে

14

অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে কানাডা প্রবাসী

15

ইউনূসের প্রটোকল আইন ও ‘সেইফ এক্সিট’ নিয়ে প্রশ্ন

16

৭০ আসনের ৪০ শতাংশে অনিয়মের অভিযোগ: টিআইবি

17

রাউজানে প্রশাসন নীরব, অপরাধীরা দাপটের সঙ্গে চলাফেরা: ইউনূস স

18

ইউনূস-লামিয়া মোর্শেদ সিন্ডিকেটে ধ্বংসের মুখে দেশের শ্রম বাজা

19

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: বাঙালির আত্মপরিচয়, স্বাধীনতা ও

20