Insight Desk
প্রকাশ : Jul 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত: শেখ হাসিনার শোক ও সহযোগিতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এই দুর্ঘটনা সংশ্লিষ্ট এলাকায় মানবিক সংকট সৃষ্টি করেছে। উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সহযোগিতা, রক্তদান এবং নিরাপদ স্থানান্তরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, শোকের এই মুহূর্তে সবাইকে একত্রিত হয়ে মানবিক ভূমিকা রাখতে হবে। পরম করুণাময় সৃষ্টিকর্তা যেন শোকসন্তপ্ত পরিবারগুলিকে ধৈর্য ও সহনশীলতা দান করেন—এই প্রার্থনা করি।

প্রসঙ্গত, বিধ্বস্ত হওয়া বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। সে সময় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ক্লাস সদ্য শেষ হয়েছিল। দুর্ঘটনার পরপরই সেখানে আগুন ধরে গেলে তাৎক্ষণিক উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়। তবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। এ দুর্ঘটনায় শেখ খবর পাওয়া পর্যন্ত বিমানটির পাইলটসহ ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের পথে হাঁটতে চায় মৌলবাদীরা, আফগান অভিজ্ঞতা কাজে

1

বেরিয়ে আসছে ছাত্রলীগের গুপ্ত শিবিরের ভয়াবাহ তথ্য, ফেঁসে গেলে

2

বৈষম্যবিরোধী ও এনসিপির চাঁদার টাকা যাচ্ছে কোথায়, ভাগ পায় কার

3

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

4

গণতন্ত্র জোর করে প্রতিষ্ঠা করা যায় না, গণতন্ত্র গড়ে ওঠে জনগণ

5

কয়েকটি আসনে ভোটারের চেয়ে ভোট বেশি

6

শেখ হাসিনার নামে মিথ্যাচার করতে গিয়ে নিজেই ধরা খেলেন সামান্ত

7

জঙ্গিদের বাঁচাতে গোপালগঞ্জে নিরস্ত্র জনতার ওপর সেনাবাহিনীর গ

8

ইউনূসের রাষ্ট্রীয় দুর্বলতায় বাড়ছে মন্দিরে হামলা; জঙ্গিবাদের

9

কারাগার থেকে এইচএসসি পাস: অদম্য তারুণ্যের প্রতীক সিলেটের আরা

10

ইউনূসের ছত্রছায়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী কিশোরগ্যাংয়ের দেশ

11

আদালতে নারী এমপিকে মুখ চেপে চুপ করাল পুলিশ

12

কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তি ও রমজানকে ঘিরে মানবিক কর্মসূচ

13

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল: “প্রেস সচিব উন্মাদের মতো উল্

14

বিবিসি বাংলার পক্ষপাতমূলক প্রচার: শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট

15

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

16

মামলা ছাড়া গ্রেফতার নতুন সরকারের প্রথম দিকেই বিতর্কে আইনশৃঙ্

17

নারীর নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র: প্রতিদিন ১৪ নারী ধর্ষণের শি

18

পালানোর আগে ব্যাংক ফাঁকা করার গোপন মিশনে ইউনূস

19

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের তিন সদস্য

20