Insight Desk
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন নিয়ে জেনেভায় পোস্টার প্রদর্শনী, আন্তর্জাতিক মহলের উদ্বেগ প্রকাশ

জেনেভায় জাতিসংঘের সদরদফতরে ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত এক ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘু নিপীড়নের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। ৫৯তম জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিয়মিত অধিবেশনের ফাঁকে এই প্রদর্শনীটির আয়োজন করে জেনেভাভিত্তিক মানবাধিকার সংগঠন International Forum for Secular Bangladesh, Bangladesh Minority Alliance (Switzerland Chapter) এবং Tumuku Development and Cultural Union।

প্রদর্শনীতে মোট ৩০টি পোস্টার স্থান পায়, যেখানে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের সময়কালে ঘটে যাওয়া ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র উপস্থাপন করা হয়। পাঁচটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়: সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক নির্যাতন, চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবি, নারী ও শিশুদের ওপর সহিংসতা এবং শেখ হাসিনাকে 'মানবতার মা' হিসেবে তুলে ধরা।

প্রদর্শনীটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল এবং এই সময়ের মধ্যে হাজারো বিদেশি কূটনীতিক, এনজিও কর্মী ও মানবাধিকার কর্মীরা প্রদর্শনী ঘুরে দেখেন। অনেকেই বাংলাদেশে সংঘটিত ধর্ষণ, দমন-পীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ছবি দেখে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

পশতুন মানবাধিকার নেতা ফজলুর রহমান আফ্রিদি বলেন, “এমন বর্বরতা দেখে আমার ভাষা হারিয়ে গেছে। ইউনূস শান্তি পুরস্কারের অপমান করেছেন।”

সুইস সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক সিলভাঁ থেভো প্রদর্শনীতে অংশ নিয়ে বলেন, “বাংলাদেশের অবস্থা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত, আমরা দলীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করব।”

জার্মান মানবাধিকার কর্মী ক্লাউডিয়া ওয়াডলিখ বলেন, “গত ১১ মাস ধরে বাংলাদেশে রাজনৈতিক নিপীড়ন, সংখ্যালঘু নির্যাতন, প্রেস স্বাধীনতা হরণ করে দেশকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দেওয়া হয়েছে।”

জেনেভা ভিত্তিক আরো কয়েকজন মানবাধিকার কর্মী, যেমন আলিনা প্রিন্সেস, ড. রাভুরি বলারাজু, নিকোলা শেয়ারড, আসলাম আনসারী, ড. রোহিনি—তাঁরাও বক্তব্যে বলেন, “বাংলাদেশ দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। জনগণ সোশ্যাল মিডিয়ায় বলছে: ‘আমরা আগের চেয়ে ভালো ছিলাম’, মানে তারা শেখ হাসিনার আমলকেই বেশি নিরাপদ ও স্থিতিশীল মনে করছে।”

এই প্রদর্শনী বিশ্বজুড়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জনমত গঠনে বড় ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গিবাদের ভয়াল থাবা, এবার বাংলাদেশের ভিসা বন্ধ করল আরব আমি

1

এপস্টেইনের পাশে থাকা ব্যক্তি কে? চট্টগ্রাম বন্দর ঘিরে উঠছে ব

2

বাংলাদেশের মানবাধিকার সংকট: কণ্ঠরোধ, স্বাধীনতা হরণ, সর্বত্র

3

এবার প্রকাশ্যে বাংলাদেশ থেকে সম্পদ লুটের কথা জানাল আমেরিকা

4

সংখ্যালঘু নিরাপত্তা ও সরকারের জবাবদিহিতা

5

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে বাংলাদেশ! পণ্য বোঝাই না করেই চট্টগ্

6

মদ-যৌনতায় আচ্ছন্ন আসিফসহ এনসিপির নেতারা, ইন্টারকন্টিনেন্টালে

7

জামায়াত আমিরের দ্বৈত নীতি: শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাতের

8

জঙ্গি রাষ্ট্রায়নের নেপথ্যে ইউনূস-জিয়া-হাসিনুর ও এনসিপির ভূ

9

১২ তারিখে সংসদে কোরআন যাবে নাকি মানব রচিত মতবাদ—সেটার পরীক্ষ

10

আন্তর্জাতিক মিডিয়া: শেখ হাসিনার বক্তব্য গুরুত্বপূর্ণ ও প্রভ

11

যেভাবে দুর্নীতির মামলায় তারেক-গিয়াসকে খালাস দিল ইউনূস সরকার

12

নেত্রকোনায় থানার পাশেই মুদি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

13

ড. ইউনূসের নেতৃত্বে অর্থনীতি স্থবির, বেকারত্ব ও দারিদ্র্যের

14

মৌলবাদের ছায়া সংস্কৃতিতে: চারুকলা থেকে গেন্ডারিয়া পর্যন্ত বা

15

তবে কি সেনাবাহিনীর নিষ্ক্রিয়তায় ধ্বংসের দ্বারপ্রান্তে দেশ

16

পুলিশ কন্ট্রোলরুমে বসে হত্যার নির্দেশ দিচ্ছিলেন আসিফ মাহমুদ

17

৫ আগস্টের পর বিএনপির দখলকাণ্ডে দিশেহারা জনগণ

18

বেপোরোয়া জুলাই যোদ্ধারা, মবের নামে ফের কণ্ঠরোধ

19

নির্বাচন সামনে রেখে জানুয়ারিতে সহিংসতা দিগুণ, মানবাধিকার পরি

20