Insight Desk
প্রকাশ : Jul 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব খেলোয়াড়ের কারিশমায় বিপাকে প্রবাসীরা, হুমকির মুখে দেশের শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা থাকলেও, তার কর্মকাণ্ডের কারণে সংকটে পড়েছেন দেশের প্রবাসী শ্রমিকরা। বিশেষ করে তার আসন্ন মালয়েশিয়া সফর ঘিরে উদ্বেগ ছড়িয়েছে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে। আশঙ্কা করা হচ্ছে, অতীতের মতো এবারও সফরের পর সে দেশের শ্রমবাজার সংকুচিত হতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সম্প্রতি জানান, মূলত জুলাই মাসে মালয়েশিয়া সফরের পরিকল্পনা থাকলেও অভ্যন্তরীণ কর্মসূচির কারণে তা পিছিয়ে আগস্টে নেয়া হয়েছে।

তবে ড. ইউনূসের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ ও বিতর্ক এই সফরের পটভূমিকে ঘিরে আরও প্রশ্ন তৈরি করেছে।  

শ্রমবাজারে সিন্ডিকেটের প্রভাব ও ইউনূসের প্রতিষ্ঠান

বর্তমানে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানিতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ উঠেছে ইউনূস ঘনিষ্ঠ লামিয়া মোর্শেদের নেতৃত্বাধীন একটি গোষ্ঠীর বিরুদ্ধে। এই গোষ্ঠী গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (GESL)-এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। বিএমইটি থেকে ২০০৯ সালে বাতিল হওয়া এই প্রতিষ্ঠানটি চলতি বছরের জানুয়ারিতে পুনরায় অনুমোদন পায়। এর পেছনে লবিং ও রাজনৈতিক প্রভাবের আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিএমইটির এক কর্মকর্তা জানান, সিন্ডিকেট ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত এক বছরে জনশক্তি রপ্তানিতে প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক উদ্বেগ

চীন ঘনিষ্ঠতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্য হারাচ্ছে বলেও আশঙ্কা করা হচ্ছে। মার্চে চীন সফর করেন ড. ইউনূস এবং সেখানে কিছু চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ভারত-বাংলাদেশ সম্পর্কেও ফাটল ধরেছে। ভারতের দেওয়া ট্রান্স-শিপমেন্ট সুবিধা বাতিল, ভিসা জটিলতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত আশ্রয় ইস্যু—সব মিলিয়ে আঞ্চলিক সম্পর্কেও উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন বাড়ছে। বাংলাদেশ গত মাসে ৩৭% পারস্পরিক শুল্ক এড়াতে আলোচনার চেষ্টা করলেও এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানো ও নিরাপত্তা শঙ্কা

গত মাসের শেষে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়।  এরপর থেকে সেখানকার প্রবাসীরাও বিপাকে রয়েছে। গতকাল বৃহস্পতিবারও অভিবাসন নীতির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এই পরিপ্রেক্ষিতে গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জনকে ‘নট টু ল্যান্ড’ নীতির আওতায় ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, একচেটিয়া প্রভাব, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্যের অভাবের কারণে দেশের শ্রমবাজার, অর্থনীতি ও বৈদেশিক সম্পর্ক গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এসব সংকটের সমাধান না হলে প্রবাসী আয় এবং রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়া পাওয়া গেল—ভোটারের অভি

1

ইউনূসের প্রটোকল আইন ও ‘সেইফ এক্সিট’ নিয়ে প্রশ্ন

2

সংকটে এনসিপি, মার্কিন গুরুর দীক্ষা নিতে কক্সবাজারে এনসিপির ন

3

শেখ হাসিনার উন্নয়ন ও দৃঢ়তার সুদিন ফেরাতে মরিয়া এ দেশের খেটে

4

বড় ঝুঁকির খেলায় ঢাকা: ভারতীয় সুতোতে শুল্ক বসানোর ভাবনা!

5

বিপাকে চীনের সামরিক রপ্তানি মডেল

6

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ আসলে কী পেল?

7

নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা: আইজিপি

8

ইউনুস সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র: শিক্ষক আন্দোলন ঠেকাতে চট্টগ্র

9

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে

10

হোটেল ওয়েস্টিনে নাগরিকমৃত্যু নিয়ে মার্কিন দূতাবাসের মিথ্যা

11

সারজিস আলমের বিতর্কিত হুমকি: “কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব

12

সারের জন্য বিক্ষোভ, মামলায় ১১ কৃষকের নামসহ অজ্ঞাত ৫০: গ্রেপ্

13

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

14

চাইলাম কি আর পাইলাম কি—এই তো লাল স্বাধীনতা

15

মাসব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে মোমবাতি প্রজ্বলন

16

শেখ হাসিনার দৃঢ় বার্তা: “গণতন্ত্র, বৈধ সরকার ও জনগণের অধিকার

17

নারী নির্যাতন থেকে বালু সিন্ডিকেট, অভিযোগে জর্জরিত এনসিপি নে

18

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের তিন সদস্য

19

জামায়াতের ইশতেহারে ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা, তবু ভোটের

20