Insight Pulse
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগে যোগ দিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক 

দেশের রাজনৈতিক অঙ্গনে দলবদলের এক গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম। বিএনপির বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনে আস্থা প্রকাশ করেছেন।

বুধবার (২২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক লাইভে এসে ফয়জুল করিম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। তিনি বলেন,  “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে যারা স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের প্রবণতা রোধ করতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক এবং জনগণের একমাত্র আশ্রয়স্থল।”

অ্যাডভোকেট ফয়জুল করিম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে। তিনি দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দফতর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির নেতৃত্ব সংকট, নীতি বিভ্রান্তি এবং সাংগঠনিক দুর্বলতার কারণে অভ্যন্তরীণ অসন্তোষ দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে ফয়জুল করিমের সিদ্ধান্তকে তারা সময়ের সঠিক পদক্ষেপ এবং বাস্তববাদী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

অন্যদিকে, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই। তার সিদ্ধান্ত দলের ওপর কোনো প্রভাব ফেলবে না।”

তবে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, ফয়জুল করিমের মতো অভিজ্ঞ আইনজীবী ও প্রভাবশালী নেতার আওয়ামী লীগে যোগদান নিঃসন্দেহে জেলার রাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্ট ২০২৪–এর পর বাংলাদেশ কী হারাল?

1

হোলি আর্টিজান হামলা ও ৯ বছর পর জঙ্গি নিয়ে বিতর্ক: সরকার কি চ

2

রংপুরে বরাদ্দের আগেই এনসিপির ‘শাপলা প্রতীকে’ প্রচারণা, সরকার

3

বাংলাদেশে চলছে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও মবের রাজত্ব

4

এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC

5

গণতন্ত্র জোর করে প্রতিষ্ঠা করা যায় না, গণতন্ত্র গড়ে ওঠে জনগণ

6

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আবার সাধারণ রোগীদেরও হবে কবে?

7

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা,

8

গৃহযুদ্ধ বাঁধিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে চায় আমেরিকা

9

এক তীরে তিন শিকার: ভারত–ইইউ FTA-তে কাঁপছে পাকিস্তান, বাংলাদে

10

ভোট নয়—এবার বাঁচার লড়াই: সজীব ওয়াজেদ জয়

11

“স্বৈরাচার নয়, তিনি স্থিতিশীলতার স্থপতি”- বিদেশি গণমাধ্যমের

12

জেলগেটে বারবার গ্রেপ্তারের পর কারাগারেই আ.লীগ নেতা লিপনের মৃ

13

জুলাই সনদে বড় গলদ কমেছে ১১ লাখ ভোট

14

জনমনে প্রশ্ন সেনাবাহিনী কি এখন এনসিপির পাহারাদার বাহিনী

15

৪০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্

16

বাংলাদেশে সহিংসতার মাধ্যমে সরকার পতনে সহায়তা করে জাতিসংঘ!

17

অতিরিক্ত সচিব পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ, তালিকায় প্রেস

18

আওয়ামী লীগ নিষেধাজ্ঞা—অধ্যাদেশ টিকবে, নাকি বাতিল হবে?

19

এবার দুর্নীতি করে ধরা খেল জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফ

20