Insight Desk
প্রকাশ : Feb 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জরিপ: ভোট দিতে যাবেন না ৮৭ ভাগ আওয়ামী লীগ সমর্থক, ৯২ ভাগের সমর্থন জাতীয় পার্টির প্রতি

ডেস্ক রিপোর্ট 

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬: শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে পরিচালিত একটি জরিপে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ‘প্রহসন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মাধ্যমে ২ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো এই জরিপে অংশ নিয়েছেন ১১,২৬৮ জন। 

জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, এবং নিউজ পোর্টাল দ্য ডেইলি রিপাবলিক ও বাংলাদেশ ইনসাইটস। 

১১ ফেব্রুয়ারি জরিপের ফলাফল প্রকাশ করেন পরিষদের সভাপতি তফাজ্জল হোসেন রনো এবং সাধারণ সম্পাদক ড. আরিফ খান। 

উল্লেখ্য, আইন ভেঙে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন করার সুযোগ না দেয়ায়, একপেশে নির্বাচন ও অবৈধ গণভোট আয়োজন করায় দখলদার ইউনূস গংয়ের প্রতি হুশিয়ারি দিয়েছেন দলের সভাপতি ও পাচবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মী সমর্থক ও সকল গণতান্ত্রিক শক্তিকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। 

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, বিভিন্ন দেশের সংসদ সদস্য এবং বাংলাদেশের বিভিন্ন পেশাজীবিরা ইতিমধ্যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, এই মর্মে বিবৃতি প্রকাশ করেছে।
জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে কেউই ১২ ফেব্রুয়ারি ভোট দিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। ৮৭ শতাংশ সরাসরি জানিয়েছেন যে তারা ভোট দিতে যাবেন না, আর ১৩ শতাংশ বলেছেন প্রাণের ভয়ে বাধ্য হয়ে যেতে হবে। 

গণভোটের প্রশ্নে অংশগ্রহণকারীদের শতভাগই (১০০%) এটিকে সমর্থন করেন না। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থীকে ভোট দেওয়ার কথা জিজ্ঞাসা করলে ৯২ শতাংশ জাতীয় পার্টির প্রার্থীকে, ৭ শতাংশ কমিউনিস্ট পার্টির প্রার্থীকে এবং মাত্র ১ শতাংশ বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন। 

নির্বাচনের পর গঠিত সরকারের স্থায়িত্ব নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সন্দেহ প্রকাশ পেয়েছে। ৭৬ শতাংশ মনে করেন সরকার মাত্র এক মাস টিকবে, ১২ শতাংশ বলেছেন প্রায় তিন মাস, ৭ শতাংশ ছয় মাস এবং মাত্র ৫ শতাংশ মনে করেন এক বছর টিকতে পারে। 

পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে কতগুলো আসন পাবে—এই প্রশ্নে ২৪ শতাংশ বলেছেন ৫০টির কম, ৩৪ শতাংশ বলেছেন ১০০টির কম এবং ৪২ শতাংশ মনে করেন ১৫০টির বেশি আসন পেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মার্চ ১৯৭১: লন্ডনে পাকিস্তানের পতাকা দাহ, দেশে অসহযোগ আন্দ

1

প্রবাসীদের ভয়ে কাঁপছে জামায়াত-বিএনপি নেতা ইউনূস, দলবল নিয়ে য

2

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ আসলে কী পেল?

3

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

4

রোহিঙ্গা সম্মেলন: দেশ ধ্বংসে অন্তর্বর্তী সরকারের সহায়তায় নতু

5

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ইউনূসপন্থীদের, নি

6

মদ-যৌনতায় আচ্ছন্ন আসিফসহ এনসিপির নেতারা, ইন্টারকন্টিনেন্টালে

7

দেশজুড়ে বাড়ছে হত্যা-ধর্ষণ, আতঙ্কিত মানুষ

8

সাজীব ওয়াজেদ: এই নির্বাচন অবৈধ, দেশের অস্থিতিশীলতা দূর করতে

9

ধানমন্ডি ৩২-এ ৭ মার্চ ফুল দিতে গিয়ে আটক: ক্ষতিগ্রস্ত পরিবার

10

জঙ্গিবাদের ভয়াল থাবা, এবার বাংলাদেশের ভিসা বন্ধ করল আরব আমি

11

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিতর্ক আদালতে চ্যালেঞ্জ

12

বিএনপি সরকার গঠনের পর নির্বাচনী সমঝোতা ভঙ্গের অভিযোগ

13

কূটনৈতিক স্থাপনায় হামলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিব্রত

14

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও

15

জামায়াতের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে প্রথম আলো-ডেইলি স্টার

16

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

17

ইসকনকে জড়িয়ে মিথ্যা অপহরণের নাটক সাজালেন খতিব মোহেববুল্লাহ

18

আমেরিকার গণমাধ্যমে মার্কিন ষড়যন্ত্রের খবর ফাঁস করলেন ইউনূস

19

শেখ হাসিনার প্রত্যাবর্তনই প্রমাণ করবে তিনি স্বৈরাচার ছিলেন ন

20