Insight Desk
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

কূটনৈতিক অনিশ্চয়তায় বড় ধাক্কা: ইতালি থেকে ফেরত পাঠানো হলো ১২০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

বিদেশে কর্মসংস্থানের বড় সুযোগ হারাল বাংলাদেশ। বসবাসের অনুমতি না থাকায় চলতি বছরে ইতালি থেকে ১২০ জনের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সোমবার রাতে ঢাকার ইতালীয় দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, সর্বশেষ গত ৩১ অক্টোবর বসবাসের অনুমতি না থাকায় আরও ৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২ জন মাত্র এক মাস আগে লিবিয়া হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছিলেন। ইউরোপীয় সীমান্ত সংস্থা FRONTEX-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কূটনৈতিক ব্যর্থতার একটি বড় উদাহরণ। নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও শ্রমচুক্তি রক্ষা করা গেলে অন্তত ১২০ জন বাংলাদেশি কর্মী ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ পেতে পারতেন। কিন্তু সরকারে অনিশ্চয়তা, দূতাবাসগুলোর অদক্ষতা এবং আন্তর্জাতিক পর্যায়ে নীতিগত দুর্বলতার কারণে এ সুযোগ হারিয়েছে দেশ।

ইতালির দূতাবাস আরও জানিয়েছে, “অবৈধভাবে লিবিয়া থেকে নৌকায় ইতালিতে প্রবেশ করা বা ভুয়া কাগজপত্র ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের ঘটনায় ধরা পড়লেই তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন করা হবে।”

এছাড়াও, ফেরত পাঠানো ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের যেকোনো সদস্য রাষ্ট্রে অন্তত তিন বছর প্রবেশ নিষিদ্ধ থাকবেন।

মানবাধিকার রক্ষা ও আইনি প্রক্রিয়া মেনে এ প্রত্যাবাসন সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছে ইতালির কর্তৃপক্ষ। তবে শ্রমবাজার বিশেষজ্ঞরা বলছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার দিন দিন সংকুচিত হচ্ছে।

ইউনূস সরকারের কূটনৈতিক অনভিজ্ঞতা ও অনিশ্চয়তার কারণে বিদেশে কর্মসংস্থান হারাচ্ছে বাংলাদেশি শ্রমিকরা—যা দেশের অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহের জন্য একটি বড় ধাক্কা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র: প্রতিদিন ১৪ নারী ধর্ষণের শি

1

জুলাই মামলার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকার বেশি চাঁদাবাজি — নেপথ

2

হামে শিশু মৃত্যুর মিছিল: ইউনূস সরকারের অব্যবস্থাপনা দায়ি বলে

3

ডাকসু নেত্রী রাফিয়ার বাসার ‘আগুন’ ও ‘ককটেল বিস্ফোরণ’: শিবিরি

4

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

5

এক সময় মানবাধিকারের মুখপাত্র আসদুজ্জামান এখন মবের হোতা?

6

সিলেট হাউজিং এস্টেটে ছিনতাইকারীদের রাজত্ব: নেপথ্যে কোন অদৃশ্

7

দুদক ধ্বংসে মরিয়া ইউনূস গং

8

দেশের মাটিতে ফিরেও স্বস্তিতে নেই রেমিট্যান্স যোদ্ধারা

9

সেনাবাহিনীকে দুর্বল করার নেপথ্যে কী?

10

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলচেষ্টা ও অস্ত্রবাজির

11

প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে “মার্চ ফর বাংলাদেশ” কর্

12

অটিস্টিক শিশুকে ধর্ষণ: যুক্তরাজ্যের আদালতের রায়ে ক্ষুব্ধ প্র

13

নির্বাচনের ফল ঘোষিত, আস্থার সংকটে বাংলাদেশ

14

পেরেকের কেজি ১২০, আর জনগণের ধৈর্য শূন্যের কোঠায়!

15

নেপাল-বাংলাদেশের সহিংস আন্দোলন একই সূত্রে গাঁথা

16

সাজীব ওয়াজেদ: এই নির্বাচন অবৈধ, দেশের অস্থিতিশীলতা দূর করতে

17

ধ্বংস করতে কেন শিশুদের হাতে দেশকে ছাড়লেন সেনাপ্রধান

18

জামায়াত আমিরের দ্বৈত নীতি: শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাতের

19

জুলাইয়ের চেয়ে তিনগুণ বেশি আওয়ামী লীগ নেতাকর্মী খুন হয়েছেন: ড

20