Insight Desk
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই’ -ব্যারিস্টার মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই সনদ’ নামে কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, যে ভিত্তির ওপর সনদের বৈধতাই প্রশ্নবিদ্ধ, সেখানে দ্বিতীয় দফা শপথ গ্রহণের বিষয়টি আইনি দৃষ্টিতে টেকসই নয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বিতীয়বার গণপরিষদের সদস্য হিসেবে যে শপথ নিয়েছেন, তার কোনো আইনি ভিত্তি আছে কি না, সেটিই আগে পরিষ্কার হওয়া দরকার।

রোকন উদ্দিন মাহমুদের ভাষ্য, সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রথমবার শপথ নেওয়া হয়ে থাকলে দ্বিতীয়বার শপথ কোন আইনি কাঠামোর আওতায় নেওয়া হলো, তা স্পষ্ট নয়। তার মতে, গণপরিষদের শপথ গ্রহণের আগে সংশ্লিষ্ট কমিটি গঠন, নেতৃত্ব নির্ধারণ এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে আইনে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি যে তারা বিশেষ পরিস্থিতিতেও গণপরিষদ কমিটির শপথ পরিচালনা করতে পারে। গণপরিষদ কমিটি কোথায় এবং কীভাবে গঠিত হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, সংসদে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

সব মিলিয়ে, ‘জুলাই সনদ’ এবং তার ভিত্তিতে শপথ গ্রহণের বৈধতা নিয়ে সাংবিধানিক বিতর্ক আরও গভীর হতে পারে বলে মনে করছেন এই জ্যেষ্ঠ আইনজীবী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের ৮০০ টাকা মেরে দিয়ে দেশ চালাতে এসেছেন কালাচোরা হাসনাত আ

1

প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে “মার্চ ফর বাংলাদেশ” কর্

2

আসিফের ব্যাগ থেকে পাওয়া গেছে একে-৪৭ এর অ্যামোনেশন ম্যাগজিন

3

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা: বিএনপি'কে টার্গেট

4

অন্তর্বর্তী সরকার কি ইচ্ছাকৃতভাবেই আইনের শাসনকে পেছনে ঠেলে দ

5

কারচুপি ও দায়মুক্তির রাজনীতি—কঠোর হুঁশিয়ারি শেখ হাসিনার

6

ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর তিন ব্রিগেডিয়ার, গন্তব্য আরাকান

7

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মিশনের সবশেষ তথ্য জানালেন ইউনূস,

8

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

9

কণ্ঠরোধ করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করছেন ইউনূস

10

আওয়ামী লীগ আমল বনাম বর্তমান সময়: প্রবৃদ্ধির কি গতি হারিয়েছে?

11

দেশজুড়ে সিরিজ বোমা হামলা: জামায়াত-শিবিরের প্রত্যক্ষ রাজনীতিত

12

পালানোর আগে ব্যাংক ফাঁকা করার গোপন মিশনে ইউনূস

13

ফেসবুক পোস্টে গ্রেফতার বাড়ছে, মতপ্রকাশে শঙ্কা

14

শেখ হাসিনাকে নিয়ে করা প্রতিবেদনে যেসব বিষয় লুকিয়েছে বিবিসি

15

ইউনূসের পরিকল্পনায় বাংলাদেশ কী নতুন ৭১-এর মুখোমুখি

16

অনিশ্চয়তায় দুলছে ১২ ফেব্রুয়ারির ভোট, নির্বাচনের আগে রাজনীতিত

17

৯ম পে-স্কেল দাবিতে আন্দোলন, পুলিশের দমন নীতির তীব্র নিন্দা

18

ষড়যন্ত্রের নীল নকশা ফাঁস: গুজব-মব দিয়ে রাষ্ট্রপতিকে সরাতে চা

19

প্রশাসনিক ব্যবস্থার বেহাল দশা, দেশে বড় বিপদের শঙ্কা

20