Insight Desk
প্রকাশ : May 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামিসার রক্তে ক্ষুব্ধ দেশ, দৃষ্টান্তমূলক বিচার চাইলেন মাশরাফি-মুশফিকরা

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার দাবি তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের শীর্ষ ক্রীড়াবিদরাও। এবার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।

পৃথক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ।

মাশরাফি লিখেছেন, ❝রামিসার মতো কত নিষ্পাপ প্রাণ হারিয়ে গেছে, সেই হিসাব হয়তো কেউ রাখবে না। কিন্তু এই নৃশংসতার শেষ চাই। বিচারহীনতার প্রতিটি ঘটনা অপরাধীদের সাহস বাড়ায়। এই ঘৃণিত অন্যায়ের দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।❞

সাকিব আল হাসান বলেন, ❝একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু।❞

মুশফিকুর রহিম লেখেন, ❝ছোট্ট রামিসার নিরাপত্তা, ভালোবাসা আর আশ্রয় পাওয়ার কথা ছিল, এমন ভয়ানক নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।❞

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ❝আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে; ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে।❞

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গত মঙ্গলবার মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, ধর্ষণের পর তাকে গলা কেটে হত্যা করা হয়।

ঘটনার আগে সকাল সাড়ে ১০টার দিকে বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরে পরিবারের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে খাটের নিচ থেকে দেহ এবং শৌচাগার থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা আলামত জব্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের স্ত্রীকেও আটক করা হয়েছে।

ঘটনাটি দেশজুড়ে গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের থাবায় ধ্বংসের পথে বাংলাদেশ

1

বিএনপি-জামায়াত-এনসিপির চাঁদাবাজিতে অতিষ্ট দেশ, নিশ্চুপ প্রশা

2

দ্যা রিটার্নস অব খাম্বা ক্রনিকলস !

3

বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে অ্যামোনেশন ম্যাগজিন শনাক্ত

4

যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ পার্বত্যাঞ্চল; আলোচনায় চট্টগ্র

5

ইউনুস সরকারের ব্যর্থতায় ব্যবসা-বাণিজ্যে নেমেছে অনিশ্চয়তার ঘন

6

যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজস্ব ঝুঁকি: বছরে ১,৩২৭ কোটি টাকা শুল

7

মব উস্কে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

8

গোপনে সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন ওয়েস্টিনে মৃত পাওয়া সেই মা

9

জাতিসংঘের চক্রান্তে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানীর ঘটনা

10

অনিশ্চয়তায় দুলছে ১২ ফেব্রুয়ারির ভোট, নির্বাচনের আগে রাজনীতিত

11

শেখ হাসিনার ৮০তম জন্মদিন ঘিরে ভারতে একাধিক আয়োজন, থাকবেন বিজ

12

আমদানি হিসাবে ২০ বিলিয়ন ডলারের গরমিল, প্রশ্ন উঠেছে বিপুল অর্

13

শেখ হাসিনার সাহসী পদক্ষেপ, রূপপুরে ৬০ বছরের শক্তির মহাযাত্রা

14

তৃণমূলের আস্থার প্রতীক নুর মিয়া, ঐক্যবদ্ধ যুবলীগের লক্ষ্য এখ

15

সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে পুনর্বিন্যাস: নেতৃত্ব কাঠামোয় কৌশ

16

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮

17

সেনাবাহিনীকে দুর্বল করতে ইউনূস ব্রিগেডের নীলনকশা

18

বাংলাদেশের চলছে নারীদের বিরুদ্ধে গোপন যুদ্ধ

19

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

20