Insight Desk
প্রকাশ : Jun 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

খলিল-ইউনূসের প্রেস উইংয়ের মিথ্যাচার উন্মোচন করল সেনা সদর

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিল ও প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস উইংয়ের প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যের মুখোশ খুলে দিল সেনা সদর দপ্তর। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা খলিল দাবি করেন, রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর ইস্যুতে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই। তবে সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেস’-এ সেনাপ্রধানের দেওয়া বক্তব্যের পর এ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

বিশেষ সূত্রে জানা যায়, গতকাল সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এ জাতীয় প্রকল্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অথচ বৈঠকের আগের দিন খলিল-ইউনূস ঘনিষ্ঠ প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করে, তিন বাহিনী প্রধানের সঙ্গে সরকারের বৈঠকে শুধুই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে—করিডোর ইস্যু আলোচনায় আসেনি।

সূত্র জানায়, অফিসার্স অ্যাড্রেস’-এ সেনাপ্রধান তার বক্তব্যে সরাসরি করিডোর নিয়ে ‘সতর্কবার্তা’ দিয়েছেন। তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে আপসের প্রশ্নই আসে না। করিডোর বিষয়ে আমাদের অবস্থান দৃঢ় ও স্পষ্ট। এই বক্তব্য সরাসরি উপদেষ্টা খলিলের দাবি খণ্ডন করে এবং প্রমাণ করে যে, সরকারপক্ষ ইচ্ছাকৃতভাবে করিডর নিয়ে সেনাবাহিনীর অবস্থান গোপন করেছে।

এর আগে খলিলুর বলেছিলেন, করিডর নয়, বাংলাদেশ আসলে প্যাসেস দিচ্ছে। তবে প্যাসেস ও করিডোর কী তা নিয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি। সবশেষ সংবাদ সম্মেলনে তিনি ত্রাণ চ্যানেল তৈরির কথা বলেন। এটাও কেমন হবে তাও বিস্তারিত জানাননি।

অথচ তার এসব বক্তব্যের আগে গত ২৭ এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, রোহিঙ্গা সংকটে শর্তসাপেক্ষে করিডোর স্থাপন বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। এ ঘটনা থেকে স্পষ্ট যে খলিলুর ইনিয়ে-বিনিয়ে করিডোর নিয়ে মিথ্যাচার করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে কাতার এয়ারওয়েজে দেশ ছাড়লেন আলোচিত ব্যক্তি ইউনুস

1

নয়া ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র আগমনধ্বনি!

2

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

3

জাতিসংঘের মানবাধিকার মিশন চালুতে ইউনূস সরকারের চুক্তি, দেশবা

4

ট্রাম্পের বার্তায় কূটনৈতিক শুভেচ্ছা নাকি চাপের ইঙ্গিত?

5

জেলগেটে বারবার গ্রেপ্তারের পর কারাগারেই আ.লীগ নেতা লিপনের মৃ

6

মৌলবাদ ঠেকাতে হিন্দু ভোটে পাল্টাল সমীকরণ

7

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মিশনের সবশেষ তথ্য জানালেন ইউনূস,

8

স্থানীয় ষড়যন্ত্র ও গোপন মার্কিন অভিযানের ফল ৫ আগস্ট

9

বাংলাদেশের পাসপোর্ট মানেই ‘সন্দেহজনক নাগরিক

10

পরিবেশবাদীর আড়ালে চাঁদাবাজি করা রিজওয়ানার এবার মব নিয়ে মি

11

কাজী নজরুল ইসলাম-এর নাম মুছে ফেলা হচ্ছে

12

অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে সারজিসের তৈলাক্ত স্ট্যাটাস

13

পালানোর আগে ব্যাংক ফাঁকা করার গোপন মিশনে ইউনূস

14

ভোলায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়া পাওয়া গেল—ভোটারের অভি

15

বিএনপি সরকার গঠনের পর নির্বাচনী সমঝোতা ভঙ্গের অভিযোগ

16

২১ আগস্টের দাগি আসামিদের খালাস দিল ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট

17

চাইনিজ রাইফেল, এসএমজি ও আড়াই লাখ গুলি নিখোঁজ; আসন্ন নির্বাচন

18

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

19

যেভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে

20