Insight Desk
প্রকাশ : Oct 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সড়ক: যমুনা সেতু পশ্চিমে রামদা হাতে ডাকাতের তাণ্ডব

যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রাইভেটকারে হামলা, আহত ৫

ইউনূসের বাংলাদেশে যেন চলছে ডাকাতি করবার আবাধ স্বাধীনতা। এরই মধ্যে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে ঘটে দুঃসাহসিক এক ডাকাতির ঘটনা। অস্ত্রধারী ১৪-১৫ জনের একটি দল প্রকাশ্যে একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায় এবং লুটপাট করে। এ সময় গাড়ির চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হন।

ঘটনার পরপরই এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে ডাকাতরা প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালাচ্ছে। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের পরনে হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদা ও দেশীয় অস্ত্র। তারা গাড়ির কাচ ভেঙে যাত্রীদের ওপর হামলা চালায় এবং মূল্যবান মালামাল লুট করে। পরে তারা পাশের ধানক্ষেত দিয়ে অন্ধকারে পালিয়ে যায়।

ঢাকার ধানমন্ডির ব্যবসায়ী ফজলে রাব্বি, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, জানান—তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। পথে কড্ডার মোড়ে হঠাৎ দেখেন একদল ডাকাত প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালাচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনাস্থলের আশেপাশে প্রশাসনের তৎপরতা থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে—সড়কপথে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা আছেন, তারা আদৌ জনগণের নিরাপত্তা নিশ্চিত করছেন কি না।

এ ঘটনায় মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সড়কের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের প্রতিশ্রুতি ভাঙলেন খলিল; স্ত্রীকে ট্রাস্টি বানিয়ে ই

1

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের তিন সদস্য

2

সেনাবাহিনীর বন্দুকের মুখে ডাকসু নির্বাচন; শিবিরের ভুয়া প্রচা

3

তারাকান্দায় প্রবাসীর উদ্যোগে সড়ক মেরামতে স্বস্তি অটোচালক ও এ

4

মুক্তিযোদ্ধা ছিলাম — এই কথাটাই আজ নিষিদ্ধ করতে চাচ্ছে যারা

5

জঙ্গিবাদীদের আবাধ দৌরাত্ম; রহস্যজনক প্রশাসনের নীরবতা

6

গভীর রাতে ঢাবিতে মঞ্চ নাটক, প্রশাসনের দুর্বলতায় সংকটকে ছাত্র

7

দেশজুড়ে বাড়ছে হত্যা-ধর্ষণ, আতঙ্কিত মানুষ

8

বগুড়ায় পৈতৃক বাড়িতে আগুন: বিএনপিকে দায়ী করলেন পিনাকী

9

টিকার তীব্র সংকট ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে উদ্বেগ, ইউনিসেফ প

10

পিটার হাসের সফরের পরই উত্তপ্ত পরিস্থিতি, এবার কি টার্গেট কক্

11

মাইলস্টোন ট্র্যাজেডি: লাশ গুমের পরিকল্পনা যমুনায়, মূল হোতা আ

12

ওয়াশিংটনে ‘কংগ্রেশনাল ব্রিফিং’: বাংলাদেশের ভোট ‘প্রশ্নবিদ্ধ

13

আইসিটির দেওয়া রায় প্রসঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিবৃতি

14

গৃহযুদ্ধ বাঁধিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে চায় আমেরিকা

15

ফের সক্রিয় জুলাইয়ের কুশীলবরা, এবার টার্গেটে খালেদা জিয়ার বাস

16

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের কুরবানির পশু ঘিরে আলোচনা, সামনে এলো

17

বাংলাদেশে সহিংসতার মাধ্যমে সরকার পতনে সহায়তা করে জাতিসংঘ!

18

ধানমন্ডি ৩২-এ ৭ মার্চ ফুল দিতে গিয়ে আটক: ক্ষতিগ্রস্ত পরিবার

19

সেনাবাহিনীতে আরও ৬ কর্মকর্তার রদবদল

20