Insight Desk
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে অস্ত্র–গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিতে শটগান, একে-২২ রাইফেল, মোট ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের গুলি, ছয়টি মোবাইল ফোন, আইফোন, রাউটার, ল্যাপটপ, বিদেশি মুদ্রা, পাসপোর্ট, মোটরসাইকেলসহ বিপুল সামগ্রী জব্দ করা হয়। সেখান থেকেই আটক করা হয় মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা হাওলাদারকে।

একই রাতে মোক্তারের চর ইউনিয়নে আলাদা অভিযানে একনলা বন্দুক ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। ডামুড্যা উপজেলায় আরেক অভিযানে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীয়তপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ডিজিটাল সরঞ্জাম ও মাদকসহ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

1

শেখ হাসিনার কথিত ‌‘লিকড অডিও’র রহস্য ফাঁস

2

ঢাকা ওয়েস্টিনে মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজন মৃত্যু, গোপন

3

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

4

ষড়যন্ত্রের নীল নকশা ফাঁস: গুজব-মব দিয়ে রাষ্ট্রপতিকে সরাতে চা

5

চাইলাম কি আর পাইলাম কি—এই তো লাল স্বাধীনতা

6

কোভিডে স্বচ্ছতা, হামে নীরবতা

7

যুবদল নেতার গরু চুরির কথা ফেসবুকে লেখায় যুবককে পিটিয়ে হত্যা

8

ভয়ের মাঝে একুশের চেতনা, ২০২৬-এর ফেব্রুয়ারি

9

টার্গেট কিলিংয়ে সনাতনী সম্প্রদায়: আইন-শৃঙ্খলার অবনতি ও মব সন

10

জাতিসংঘ মিশন থেকে ১৮০ পুলিশ সদস্য প্রত্যাহার: ইউনুস সরকারের

11

স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে ডিজি আবু জাফরের বিরুদ্ধে তদন্

12

দেশ ধ্বংস করতে জামায়াত-শিবিরের ছাত্র-জনতার ব্যানার

13

জঙ্গি রাষ্ট্রায়নের নেপথ্যে ইউনূস-জিয়া-হাসিনুর ও এনসিপির ভূ

14

এনসিপি নেতা মুনতাসিরের হুঁশিয়ারি: ‘জুলাইয়ের গাদ্দারদের সব বে

15

ইসকনকে জড়িয়ে মিথ্যা অপহরণের নাটক সাজালেন খতিব মোহেববুল্লাহ

16

মামলা ছাড়া গ্রেফতার নতুন সরকারের প্রথম দিকেই বিতর্কে আইনশৃঙ্

17

নারী নিয়ে বিতর্কিত পোস্ট: সমালোচনায় জামায়াত আমির, পরবর্তীতে

18

জুলাই হত্যাকাণ্ডের রহস্য ফাঁস, এবার অ্যামোনেশন ম্যাগজিন মিলল

19

১২ তারিখে সংসদে কোরআন যাবে নাকি মানব রচিত মতবাদ—সেটার পরীক্ষ

20