Insight Desk
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমদানি হিসাবে ২০ বিলিয়ন ডলারের গরমিল, প্রশ্ন উঠেছে বিপুল অর্থের হিসাব নিয়ে

দেশের পণ্য আমদানির হিসাবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের মধ্যে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিশাল ব্যবধান সামনে এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে বিবিএস যেখানে মোট আমদানি ব্যয় প্রায় ৯৫ বিলিয়ন ডলার দেখিয়েছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা প্রায় ৭৫ বিলিয়ন ডলার।

শুধু জুন মাসেই দুই সংস্থার হিসাবে ব্যবধান প্রায় ২ বিলিয়ন ডলার। খাতভিত্তিক তথ্যেও বড় পার্থক্য রয়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবে ব্যয় সাড়ে ৩ বিলিয়ন ডলারের কম, অথচ বিবিএসের হিসাবে তা প্রায় পৌনে ৬ বিলিয়ন ডলার। জ্বালানি তেলের ক্ষেত্রেও এক সংস্থার হিসাবে প্রায় আড়াই বিলিয়ন ডলার, অন্যটির হিসাবে ৪ বিলিয়ন ডলারের বেশি।

এর প্রভাব পড়েছে বাণিজ্য ঘাটতির হিসাবেও। বিবিএসের হিসাবে ঘাটতি প্রায় ৪৭ বিলিয়ন ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রায় ২৭ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, হিসাব পদ্ধতি, সংজ্ঞা ও তথ্যের উৎসের পার্থক্য থেকে ব্যবধানের একটি অংশ তৈরি হতে পারে। তবে এত বড় অঙ্কের পার্থক্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রয়োজন। কারণ প্রকৃত আমদানি ব্যয় কত, বৈদেশিক মুদ্রা কোথায় এবং কীভাবে ব্যয় হয়েছে, সেই হিসাব স্পষ্ট না হলে অর্থপাচারের সন্দেহসহ নানা প্রশ্ন তৈরি হতে পারে।

তাই প্রায় ২০ বিলিয়ন ডলারের এই ব্যবধানের উৎস কোথায়, তা পরিষ্কার করতে বাংলাদেশ ব্যাংক, বিবিএস ও এনবিআরের সমন্বিত ব্যাখ্যা এবং পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিস আলমরা নব্য মোস্তাক, বললেন সাংবাদিক আনিস আলমগীর

1

ইউনূসের ফাঁদে পা দিল বিএনপি

2

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

3

ভাঙনের দ্বারপ্রান্তে বাংলাদেশ

4

ফেনীতে গরু চুরিতে স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি থেকে অব্যাহতি

5

ইউনূসের জঙ্গি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাল শিক্ষার্থীরা

6

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

7

শেখ হাসিনার দৃঢ় বার্তা: “গণতন্ত্র, বৈধ সরকার ও জনগণের অধিকার

8

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেত্রীর মরদেহ

9

শেখ হাসিনার উন্নয়ন ও দৃঢ়তার সুদিন ফেরাতে মরিয়া এ দেশের খেটে

10

শিক্ষার্থীদের দমাতে হাসনাত-সার্জিসকে দিয়ে নতুন ষড়যন্ত্রে আসি

11

চাইলাম কি আর পাইলাম কি—এই তো লাল স্বাধীনতা

12

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ: গ্রাহক আস্থ

13

গৃহযুদ্ধ বাঁধিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে চায় আমেরিকা

14

চট্টগ্রাম বন্দরে উত্তেজনা, খোকন নিখোঁজের অভিযোগ

15

অন্তর্বর্তী সরকারের ১০ মাসে আইপিওশূন্য পুঁজিবাজার

16

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা,

17

রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী দেশের বিশিষ্ট নাগরিকদের

18

দেশ ধ্বংস করতে জামায়াত-শিবিরের ছাত্র-জনতার ব্যানার

19

আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূসকেও পাত্তা দিল না আমেরিকা

20