Insight Desk
প্রকাশ : Jun 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ রেকর্ড হারে বেড়েছে। সুইস কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের নামে জমা হয়েছে প্রায় ৮,৯৭২ কোটি টাকা, যা ২০২৩ সালের তুলনায় ৩৩ গুণ বেশি।

২০২৩ সালের শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা ছিল ৩৯৬ কোটি টাকা, আর ২০২২ সালে ছিল ৮৭৬ কোটি টাকা।  

বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সুইস ব্যাংকে অর্থ জমার প্রবণতা হঠাৎ করে বাড়তে থাকে।

সূত্র জানায়,  এই অর্থ পাচারের  সঙ্গে জড়িত রয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপি প্রধান নাহিদ ইসলাম, প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন ব্যক্তি। 

উপদেষ্টার কার্যালয়ে শতকোটি টাকার দুর্নীতি

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব প্রকাশিত এক ভিডিওতে জানা যায়, ক্রীড়া উপদেষ্টা আসিফ বদলির জন্য এক যুগ্ম সচিবের কাছ থেকে ২০ কোটি টাকা ঘুষ দাবি করেন।  

এছাড়া  সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী (পিএ) আতিক মোর্শেদের আতিক মোর্শেদের বিরুদ্ধে ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে।   

আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, নিজেরা করল রেকর্ড পাচার?

‘ বিশ্লেষকদের মতে, যদি শেখ হাসিনার আমলে সত্যিই প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে থাকে, তবে তার পেছনে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত থাকার কথা।

সরকারি কাঠামোর ভেতর থেকে বৈধ চুক্তি বা বিনিয়োগের মাধ্যমে অর্থ পাঠানো হলে তা অর্থ পাচার নয়।
প্রশ্ন হলো, ইউনূস সরকারের আমলে এই বিপুল অর্থ কে বা কারা বিদেশে পাঠাল? কারণ, এই সময় দেশে রিজার্ভ বাড়েনি, বড় কোনো উন্নয়ন প্রকল্পও শুরু হয়নি।

সংশ্লিষ্টদের মতে, সরকারের ওপর মহলেই লুটপাট হয়েছে, যার টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকসহ বিভিন্ন দেশে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের দুই দিন আগে ইউনূসকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণ

1

মব সন্ত্রাসে কমেছে বিদেশি বিনিয়োগ, অর্থনীতিকে পঙ্গু করার ষড়য

2

সেনাবাহিনীকে ধ্বংস করতে ইউনূস গংদের নিলনকশা: মুক্তি দেওয়া হচ

3

সিলেটে প্রকাশ্য ছিনতাইয়ের দৌরাত্ম্য: সুজাত তালুকদারের নেতৃত্

4

গণভোটের প্রচারের নামে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি

5

সংবিধানের কোনো বিধান মানা হয়নি—রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ

6

২১ আগস্টের দাগি আসামিদের খালাস দিল ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট

7

এক সপ্তাহে ভোলায় ৩৭টি গরু চুরি, ছাত্রদল ও যুবদল কর্মীদের সম্

8

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেত্রীর মরদেহ

9

সিলেট জেলে বন্দিদের নির্যাতন ও প্রশাসনিক অমানবিকতা, নেতৃত্ব

10

সংখ্যালঘুদের ওপর হামলা: ব্রিটিশ পার্লামেন্টে উত্তপ্ত আলোচনা,

11

দেশ ধ্বংস করতে জামায়াত-শিবিরের ছাত্র-জনতার ব্যানার

12

শেষ ধাপে ইউনূসের মিশন, আলোচনায় ‘মাইনাস টু’

13

পাঠ্যবই প্রকল্পে ৬৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: শিক্ষা খাতে

14

রক্তে রাঙানো একুশ—শোক থেকে আত্মমর্যাদার অভিযাত্রা

15

“স্বৈরাচার নয়, তিনি স্থিতিশীলতার স্থপতি”- বিদেশি গণমাধ্যমের

16

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে, মেজর জেনারেল ক

17

চাইলাম কি আর পাইলাম কি—এই তো লাল স্বাধীনতা

18

ভোট জালিয়াতির মাধ্যমে ঢাবিকে তুলে দেওয়া হলো দেশবিরোধীদের হাত

19

কারাগার থেকে এইচএসসি পাস: অদম্য তারুণ্যের প্রতীক সিলেটের আরা

20