Insight Desk
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে উত্তেজনা, খোকন নিখোঁজের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আন্দোলনের সঙ্গে যুক্ত ১৫ জন শ্রমিক-কর্মচারীকে শাস্তিমূলক বদলি, তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার উদ্যোগ এবং অবৈধ সম্পদ তদন্তের ঘোষণার পর বন্দরের শ্রমিক-কর্মচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের আশঙ্কায় বন্দর রক্ষা আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এরই মধ্যে চট্টগ্রামে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম চৌধুরী খোকন নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আন্দোলন সংশ্লিষ্টদের দাবি, ডিবি পুলিশ পরিচয়ে একটি দল তাকে তুলে নিয়ে গেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খোকনের নিখোঁজের ঘটনায় বন্দরের ভেতরে ও বাইরে উদ্বেগ ও ক্ষোভ আরও বেড়েছে। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায়ের আন্দোলন দমাতে ভয়ভীতি ও দমনমূলক কৌশল নেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

এদিকে বন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র রক্ষায় লড়াইয়ে রাজপথে আওয়ামী লীগ

1

রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে বিতর্ক: দুর্নীতির সূচক ও ইতিহাসের প

2

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের তিন সদস্য

3

১৭ আগস্ট সিরিজ বোমা হামলা: আওয়ামী লীগ নিধন ও নির্বাচন লুটের

4

সংস্কৃতি মন্ত্রণালয়-এ ফারুকীর ১১০ কোটির প্রকল্পে অনিয়ম

5

সরকারের ছত্রছায়ায় জামায়াত-এনসিপি, নির্বাচন নিয়ে ঘুমপাড়ানি গল

6

সেনাবাহিনীকে দুর্বল করার নেপথ্যে কী?

7

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও

8

ডাকসু নেত্রী রাফিয়ার বাসার ‘আগুন’ ও ‘ককটেল বিস্ফোরণ’: শিবিরি

9

ভালুকায় গণপিটুনিতে নিহত হিন্দু যুবক ছিলেন থানার ওসির কক্ষেই

10

প্রেস সচিবের মিথ্যাচার এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মালয়েশ

11

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের কুরবানির পশু ঘিরে আলোচনা, সামনে এলো

12

বিটকয়েন সম্পদ— যাদের নাম জড়ালো বিতর্কে

13

যুবদল নেতার গরু চুরির কথা ফেসবুকে লেখায় যুবককে পিটিয়ে হত্যা

14

ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ

15

নির্বাচন কেমন হতে পারে ইসিতে নমুনা দেখাল বিএনপি

16

সিলেট হাউজিং এস্টেটে ছিনতাইকারীদের রাজত্ব: নেপথ্যে কোন অদৃশ্

17

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

18

জঙ্গিদের বাঁচাতে গোপালগঞ্জে নিরস্ত্র জনতার ওপর সেনাবাহিনীর গ

19

রঙিন বিপ্লবের ধূসর ছায়া: চরমপন্থার সন্ধিক্ষণে বাংলাদেশ?

20