Insight Pulse
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য: ভেঙে পড়ছে দেশের শিক্ষাব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেশের শিক্ষা ব্যবস্থার ভয়াবহ বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার মাত্র ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে নিম্ন। মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও, ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি, যা দেশের শিক্ষা কাঠামোর দুরবস্থা ও নীতিগত ব্যর্থতার স্পষ্ট প্রমাণ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আজ বৃহস্পতিবার এ তথ্য তুলে ধরে জানান, গত বছর যেখানে শূন্য পাস প্রতিষ্ঠান ছিল মাত্র ৬৫টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২০২টি অর্থাৎ তিন গুণেরও বেশি বৃদ্ধি। বিপরীতে শতভাগ পাস করা প্রতিষ্ঠান কমে দাঁড়িয়েছে ৩৫৪টিতে, যা গত বছরের ১ হাজার ৩৮৮টি থেকে নাটকীয়ভাবে কমে গেছে।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৬৪ দশমিক ৬২ শতাংশ, আর সর্বনিম্ন কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। অন্যান্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহী ৫৯ দশমিক ৪০, যশোর ৫০ দশমিক ২০, চট্টগ্রাম ৫২ দশমিক ৫৭, বরিশাল ৬২ দশমিক ৫৭, সিলেট ৫১ দশমিক ৮৬, দিনাজপুর ৫৭ দশমিক ৪৯ এবং ময়মনসিংহ ৫১ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

শিক্ষাবিদরা বলছেন, এই ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা নয় বরং এটি পুরো শিক্ষাব্যবস্থার কাঠামোগত ভেঙে পড়ার এক ভয়াবহ ইঙ্গিত। পাঠ্যক্রমে ঘাটতি, শিক্ষক ঘাটতি, অনুৎসাহিত শিক্ষার্থীরা এবং নীতিনির্ধারকদের দূরদর্শিতার অভাব মিলেই আজকের এই চিত্র তৈরি করেছে। দেশের শিক্ষাব্যবস্থা কি পুনর্গঠনের দাবিতে পৌঁছেছে, এই প্রশ্ন এখন পুরো জাতির সামনে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশবাদীর আড়ালে চাঁদাবাজি করা রিজওয়ানার এবার মব নিয়ে মি

1

ভিত্তিহীন অভিযোগে হয়রানি: ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের

2

ইউনূসের ছত্রছায়ায় কানাডীয় প্রতিষ্ঠানের গোপন রাজনৈতিক প্রকল্প

3

কয়েকটি আসনে ভোটারের চেয়ে ভোট বেশি

4

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: বাঙালির আত্মপরিচয়, স্বাধীনতা ও

5

চাঁদপুরে ঢাকাগামী শিক্ষকবাহী লঞ্চ আটকে দিল পুলিশ, আন্দোলন অব

6

অন্তর্বর্তী সরকারের এক বছরে খুন ধর্ষণ বেড়েছে বহুগুণ

7

সিলেট জেলে বন্দিদের নির্যাতন ও প্রশাসনিক অমানবিকতা, নেতৃত্ব

8

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

9

জুলাইয়ে নিহত পুলিশদের অপমান করলেন চট্টগ্রামের এসপি!

10

সেনাবাহিনীকে ধ্বংস করতে ইউনূস গংদের নিলনকশা: মুক্তি দেওয়া হচ

11

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

12

দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বি

13

দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন: রাডার প্রকল্পে শেখ হাসিনা সরকার

14

অষ্টম শ্রেণির ছাত্রকে ‘ছাত্রলীগ নেতা’ বানিয়ে গ্রেপ্তার

15

৪০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্

16

চুক্তির ফাঁদে বেশি দামে কেনা হচ্ছে আমেরিকান গম: ইউনুস সরকারে

17

ইউনূসের আশকারায় মবের রাজ হাসনাত, রুখবে কে?

18

আসছে বন্যা, হাসছে ইউনূস-এনসিপি, আবারও কি হবে প্রতারণা?

19

এনসিপি নেতা মুনতাসিরের হুঁশিয়ারি: ‘জুলাইয়ের গাদ্দারদের সব বে

20