Insight Pulse
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেনো পররাষ্ট্র, স্বরাষ্ট্র আর আইন মন্ত্রণালয় শেষ করে দিতে চায় জামাত?

জামাত আবারও দেখিয়ে দিলো তারা বাংলাদেশকে কিভাবে ধ্বংস করতে চায়। সংসদে বিরোধী দলের আসনে বসে এরা যে প্রস্তাব দিয়েছে তা শুনলে মাথা ঘুরে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকা, আইন মন্ত্রণালয়ের বাজেট ১ টাকা। এই তিনটা মূল মন্ত্রণালয়কে শেষ করে দিতে চায় জামাত। প্রশ্ন হচ্ছে, কেন? কারণ এদের আসল চেহারা আমরা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খুব কাছ থেকে দেখেছি। তখন পুলিশ ছিল জামাতের ক্যাডারদের হাতের পুতুল, আইন ছিল অসহায় আর পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে চলতো পাকিস্তানি দালালি। সেই দুঃস্বপ্ন আবার ফিরিয়ে আনতে চায় তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্ধ মানে পুলিশ বাহিনী অচল, আইনশৃঙ্খলা শূন্যের কোঠায়। জুলাইয়ের সন্ত্রাসীরা তখন রাস্তায় নেমে যা ইচ্ছে তাই করবে, কেউ বাধা দেওয়ার থাকবে না। আইন মন্ত্রণালয় ১ টাকার বাজেট মানে বিচার ব্যবস্থার মৃত্যু, খুন ধর্ষণ লুটপাটের বিচার হবে না, রাজাকারের বিচারও বন্ধ হয়ে যাবে। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকা করে দেওয়া মানে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া, যেন কোনো প্রবাসী সাহায্য না পায়, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলতে না পারে। এটা কোনো রাজনীতি না, এটা সরাসরি বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করার নীলনকশা।

২০২৬ সালে এসে জামাত আবার সেই ২০০১-০৬ সালের অপশাসনের ছায়া ফিরিয়ে আনতে চায়। তখনকার কথা মনে আছে? সারা দেশে বোমা হামলা, জঙ্গি তৎপরতা, চাঁদাবাজি আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস। স্বাধীনতা বিরোধী চক্র সংসদে বসে একই খেলা খেলছে। জামাত জানে তারা এখন ক্ষমতার অংশীদার হয়েছে, এখন আর কেউ কিছু বলতে পারবে না। এরা দেশ চালাতে আসেনি, দেশকে গিলে খেতে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইনের পাশে থাকা ব্যক্তি কে? চট্টগ্রাম বন্দর ঘিরে উঠছে ব

1

সেনাবাহিনীতে আরও ৬ কর্মকর্তার রদবদল

2

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

3

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

4

নীলখেতে ‘হ্যাঁ’ ভোটের সিলসহ দেড় কোটি পোস্টাল ব্যালট ছাপানোর

5

গণভোটের প্রচারের নামে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি

6

রবীন্দ্রজয়ন্তী: বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও মানবিক চেতনার

7

দেশ ধ্বংস করতে জামায়াত-শিবিরের ছাত্র-জনতার ব্যানার

8

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

9

কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা জাহিদ মুন

10

দুর্নীতির কলঙ্কমুক্ত করেছিল বিএনপি? তারেক রহমানের দাবির বিপর

11

একের পর এক শিশু নিখোঁজ: রামিসার আগে ইব্রাহিম, পরে আলী—প্রশাস

12

‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই’ -ব্যারিস্টার মাহমুদ

13

সরকারের ছত্রছায়ায় জামায়াত-এনসিপি, নির্বাচন নিয়ে ঘুমপাড়ানি গল

14

ভারতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

15

নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র–ভারতের নীরব কূটনৈতিক তৎপরতা, পুনর

16

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ইউনূসপন্থীদের, নি

17

ভোট নয়—এবার বাঁচার লড়াই: সজীব ওয়াজেদ জয়

18

যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান উত্তেজনা: দীর্ঘস্থায়ী যুদ্ধ কি বৈশ

19

গোপালগঞ্জে বিচারবহির্ভূত হত্যা চালাল সেনাবাহিনী, নিহত ৭

20