Insight Desk
প্রকাশ : May 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদে দেশবাসীকে শেখ হাসিনার শুভেচ্ছা, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

শেখ হাসিনা বলেন, এক গভীর সংকট ও দুঃসময়ের মধ্য দিয়ে দেশ আজ পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করছে। তিনি অভিযোগ করেন, গত ২১ মাস ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হত্যা, হামলা, গ্রেপ্তার ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন এবং অসংখ্য নেতাকর্মী এখনো কারাবন্দী রয়েছেন।

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষও আজ নানা সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। শিশু মৃত্যুর ঘটনা, নারী ও শিশু নির্যাতন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অর্থনৈতিক সংকট দেশকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঈদ-উল-আযহার শিক্ষা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ত্যাগ ও আত্মোৎসর্গের আদর্শই পারে জাতিকে নতুনভাবে উজ্জীবিত করতে। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে সকলের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।

বার্তার শেষাংশে তিনি বলেন, ❝জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।❞

বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বুধবার, ২৭ মে ২০২৬ এই বার্তাটি প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে, মেজর জেনারেল ক

1

বাংলাদেশে চলছে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও মবের রাজত্ব

2

ন্যায়বিচারের ধ্বংসলীলা: ইউনূসের নির্দেশে দেশে বইছে ভুয়া মা

3

জুলাইয়ে নিহত পুলিশদের অপমান করলেন চট্টগ্রামের এসপি!

4

ভারতসহ ৮ দেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না

5

ড. ইউনূসের নেতৃত্বে অর্থনীতি স্থবির, বেকারত্ব ও দারিদ্র্যের

6

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেত্রীর মরদেহ

7

স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে ডিজি আবু জাফরের বিরুদ্ধে তদন্

8

ইউনূসের ভূমিকায় আলোচনায় চট্টগ্রাম বন্দর ও সেন্টমার্টিন

9

৫ আগস্টের পর বিএনপির দখলকাণ্ডে দিশেহারা জনগণ

10

কণ্ঠরোধ করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করছেন ইউনূস

11

জামায়াতকে জাতীয় নির্বাচনে জয়ের গ্রিন সিগনাল দিয়ে দিলেন ইউনূস

12

ইউনূসের আসকারায় থানায় মিথ্যা মামলার হিড়িক, উদ্বিগ্ন বিশ্লেষক

13

মিলিয়ন ডলারের প্রতিরক্ষা, হাজার ডলারের আক্রমণ আধুনিক যুদ্ধে

14

শি, মোদি, পুতিনের ঐক্যের বার্তা, ইউনূসের কপালে চিন্তার ভাঁজ

15

চাঁদাবাজ রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি

16

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

17

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা: বিএনপি'কে টার্গেট

18

আন্তর্জাতিক মিডিয়া: শেখ হাসিনার বক্তব্য গুরুত্বপূর্ণ ও প্রভ

19

ভোটের দিন হামলার শঙ্কা

20