Insight Pulse
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের পৈতৃক বাড়ির ফটকে দেয়াললেখা: জনরোষের প্রতিফলন বলছেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির প্রধান ফটকে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি ‘জয় বাংলা’, ‘হটাও ইউনূস’ ও ‘তুরে দেখে নিব’ এমন রাজনৈতিক বার্তা লিখে রেখে গেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে অবস্থিত ওই বাড়িতে ঘটনাটি ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি স্থানীয়ভাবে ‘হাজী মোহাম্মদ দুলামিয়া সওদাগরের বাড়ি’ নামে পরিচিত - যিনি ড. ইউনূসের পিতা। ঘটনার পরপরই হাটহাজারী থানা পুলিশ সেখানে গিয়ে দেয়ালের লেখা মুছে ফেলে এবং ফটকে নতুন করে রং করে দেয়।

হাটহাজারী থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।” তবে তদন্তের স্বার্থে তিনি অভিযুক্তদের নাম প্রকাশ করেননি।

স্থানীয়দের মতে, এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে মানুষের ক্রমবর্ধমান অসন্তোষেরই বহিঃপ্রকাশ। একজন নাম প্রকাশে অনিচ্ছুক মুদি ব্যবসায়ী বলেন, “মানুষ এখন খুব কষ্টে আছে। জিনিসপত্রের দাম বাড়ছে, কাজ নেই, সরকারের নীতি আর বাস্তবতার মধ্যে ফারাক। তাই অনেকেই ক্ষুব্ধ।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “ফেসবুকে অনেকেই লিখছে- ইউনূসের সরকার মানুষকে হতাশ করেছে। প্রশাসন এখন মানুষের কথা শুনছে না, বরং ভিন্নমতের ওপর চাপ বাড়াচ্ছে।”

বিশ্লেষকদের মতে, ড. ইউনূস ক্ষমতা গ্রহণের পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এই সময়ের মধ্যে দেশে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, ভিন্নমত দমন ও সহিংসতার ঘটনা বেড়েছে। এসব কারণেই জনগণের মধ্যে ক্ষোভ জমে উঠছে, আর হাটহাজারীর ঘটনাটি সেই অসন্তোষেরই প্রতিফলন।

স্থানীয় প্রবীণ মোহাম্মদ হোসেন বলেন, “ইউনূস সাহেবের বাবার বাড়ির ফটকে এমন লেখা, এটা শুধু গ্রামের নয়, দেশের সামগ্রিক পরিস্থিতির একটা বার্তা দিচ্ছে।”

যদিও স্থানীয় প্রশাসন ঘটনাটিকে “বিচ্ছিন্ন” বলছে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি বর্তমান সরকারের প্রতি জনগণের ক্রমবর্ধমান হতাশা ও বিরক্তির একটি প্রতীকী প্রকাশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-জামাতের গরীব মারা বাজেটের আদ্যোপান্ত!

1

বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন

2

গণভোটের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন

3

হাতপাখাই ভরসা যেখানে, বিএনপির "সবার আগে বাংলাদেশ" সেখানে কতো

4

রাজপথে স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের, অবৈধ ইউনুস সরকারের প

5

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেকের সম্মতিতে চালানো হয়েছে নৃশংসত

6

বিএনপির মোতাহার-শাকিল গ্রুপের উত্তেজনায় তারাকান্দায় ১৪৪ ধারা

7

সিলেট জেলে বন্দিদের নির্যাতন ও প্রশাসনিক অমানবিকতা, নেতৃত্ব

8

কারাগারে আরেক মৃত্যু: বিনা চিকিৎসায় আ.লীগ নেতার প্রাণহানি

9

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

10

যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজস্ব ঝুঁকি: বছরে ১,৩২৭ কোটি টাকা শুল

11

পেকুয়ার কৃতি সন্তান ও জনপ্রিয় যুবলীগ নেতা মোঃ আজমগীর'কে পিবি

12

সংঘর্ষ-গুলি, গ্রেপ্তার ও মৃত্যু: গোপালগঞ্জ কি যুদ্ধ ক্ষেত্র

13

বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকা বাইচ, শেষ পর্যন্ত ১৪৪ ধার

14

আমেরিকার হাতে দেশ দেয়ার ষড়যন্ত্রের আরেক ধাপ এগিয়ে গেল ইউন

15

“স্বৈরাচার নয়, তিনি স্থিতিশীলতার স্থপতি”- বিদেশি গণমাধ্যমের

16

পাঠ্যবই প্রকল্পে ৬৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: শিক্ষা খাতে

17

বেপোরোয়া জুলাই যোদ্ধারা, মবের নামে ফের কণ্ঠরোধ

18

মব–শাসনের রক্তাক্ত বাস্তবতা, বিষবৃক্ষের ফল কুড়াচ্ছে সমাজ

19

জাতীয় নেতা তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ক্রিটিক্যাল

20