Insight Desk
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি: ভারতের নয়, ঘটনাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জের,

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে পড়েছে। একটি পক্ষ দাবি করছে, এটি ভারতের কোনো অঞ্চলের ঘটনা এবং দলিত সম্প্রদায়ের বিয়ের আগের একটি প্রথার ভিডিও।

তবে অনুসন্ধানে জানা গেছে, এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, ভাইরাল হওয়া ভিডিওটির ঘটনাস্থল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা।

ভিডিওটির প্রকৃত পরিচয় সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তারা বলছেন, কোনো ঘটনার সত্যতা যাচাই না করে ভিন্ন পরিচয়ে প্রচার করা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং প্রকৃত ঘটনা আড়াল করে দেয়।

এদিকে, পর্যবেক্ষকদের মতে, যদি ঘটনাটি ভারতের হতো, তাহলে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং প্রতিবাদ দেখা যেত। কিন্তু ঘটনাটি বাংলাদেশের হওয়ায় সেটি নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হচ্ছে বলে অনেকে মন্তব্য করছেন।

সচেতন মহলের অভিমত, অন্য দেশের মানবাধিকার লঙ্ঘন বা সামাজিক অনিয়মের সমালোচনা করার পাশাপাশি নিজেদের দেশের ঘটনাগুলোর প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে, কোনো তথ্য বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিতর্ক আদালতে চ্যালেঞ্জ

1

নতুন সরকার 'সামন্তবাদী চর্চা’ নিয়ে সমালোচনা

2

ইউনূসের সরকারের অধীনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্থাপনায়

3

তারেক রহমান ও মির্জা আব্বাস দুটি আসন পাচ্ছে ঢাকায়

4

গণভোটের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন

5

“আস্তে আস্তে না মাইরা, একবারেই মাইরা ফালাও!”

6

৩০ হাজার মেগাওয়াটের রূপকথা, ১৬ হাজারেই খেলা শেষ!

7

যুবদল নেতার গরু চুরির কথা ফেসবুকে লেখায় যুবককে পিটিয়ে হত্যা

8

চট্টগ্রাম বন্দর বন্ধের হুমকি: নতুন ট্যারিফে ক্ষোভে ব্যবসায়ী

9

শিবির-ছাত্রদল উত্তেজনার মধ্যেই চ্যালেঞ্জ ছুড়ে ইবিতে ছাত্রলীগ

10

সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে পুনর্বিন্যাস: নেতৃত্ব কাঠামোয় কৌশ

11

মৌলবাদীদের উত্থানের কারণে বন্ধ বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা

12

নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র–ভারতের নীরব কূটনৈতিক তৎপরতা, পুনর

13

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববি

14

‘সনাতনদের গরুর মাংস খাওয়ার আমন্ত্রণ’ বিতর্কে তোলপাড়, মিরপুরে

15

নোয়াখালীতে তাজা কার্তুজসহ যুবদল নেতা গ্রেফতার

16

বাংলাদেশ-পাকিস্তান এক করার মিশন নিয়ে ঢাকায় পাকিস্তানের পররাষ

17

হাটহাজারী ট্যাংক দুর্ঘটনা এবং চীনা সামরিক সরঞ্জামের বাস্তবতা

18

যেভাবে দুর্নীতির মামলায় তারেক-গিয়াসকে খালাস দিল ইউনূস সরকার

19

শেখ হাসিনার ৮০তম জন্মদিন ঘিরে ভারতে একাধিক আয়োজন, থাকবেন বিজ

20