Insight Desk
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

যেকোনো সময় শুরু হতে যাচ্ছে ‘অপারেশন ক্লিন হার্ট–টু’

বিশেষ প্রতিবেদন

যেকোনো সময় শুরু হতে যাচ্ছে ‘অপারেশন ক্লিন হার্ট–টু’। তবে এবার কোনো কোডনেম বা প্রজ্ঞাপন জারি করা হবে না। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত ইউনুসের বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর বাসভবনে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। 

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন গণভোট ঠেকাতে বিএনপির আন্দোলন দমন–সংক্রান্ত কৌশল নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, বিএনপি যাতে রাজনৈতিক শক্তি প্রদর্শন করে ইউনুস প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে না পারে, সে জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ধাঁচে একটি যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হবে। 

ইউনুস গোয়েন্দা সূত্রে জানতে পারে, বিএনপি আর ইউনুসের আশ্বাস বা রাজনৈতিক চালবাজিতে ভরসা করতে রাজি নয়। বরং তারা রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন আদায় করে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতি অনুধাবন করে ইউনুস প্রশাসন সিদ্ধান্ত নেয়—৫ আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিযান শুরু করা হবে। 

এই আশংকা বিএনপি অনেকদিন থেকেই করে আসছিলো। এইজন্য বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা যখন অভিযোগ করে বলতো পুলিশ-প্রশাসন তো ইউনুসের তাহলে তারা বিএনপির সাথে যুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করছে না কেন! ইউনুস প্রশাসন তখন নিশ্চুপ থাকলেও এখন বিএনপি যখন সরকারের ওপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে, ইউনুস প্রশাসন এটাকেই গ্রেপ্তার অভিযানের উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছে। এর লক্ষ্য বিএনপিকে নিউট্রিলাইজ করে নির্বাচন থেকে দূরে সরিয়ে তথাকথিত গণভোটের মাধ্যমে ইউনুসকে ক্ষমতায় রাখা। 

এই অভিযানের নেতৃত্বে থাকবে যৌথবাহিনী। তাদের ক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আজ বাংলাদেশ সেনাবাহিনীর জামাতি উইংয়ের প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসানের ঘনিষ্ঠ এবং পাকিস্তানের আইএসআই-লিংকড ব্রিগেডিয়ার জেনারেল সাদেকুজ্জামানকে প্রমোশান দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে যৌথবাহিনীর প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েন ও সমন্বয়ের দায়িত্বও তার ওপর অর্পিত হয়েছে। 

অভিযান শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনাতেই—যা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া আজ চট্টগ্রামের রাউজানে বিএনপির এক নেতার বাড়ি থেকেও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিএনপির এই নেতা হচ্ছে ঐ এলাকার বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এবং অস্ত্র ব্যবসায়ী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

1

এবার প্রকাশ্যে বাংলাদেশ থেকে সম্পদ লুটের কথা জানাল আমেরিকা

2

কাজী নজরুল ইসলাম-এর নাম মুছে ফেলা হচ্ছে

3

জুলাই হত্যাকাণ্ডের রহস্য ফাঁস, এবার অ্যামোনেশন ম্যাগজিন মিলল

4

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

5

৫ মার্চ ১৯৭১: লন্ডনে পাকিস্তানের পতাকা দাহ, দেশে অসহযোগ আন্দ

6

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে ফ্যাসিস্ট ইউনূসের গোমর ফাঁস

7

নির্বাচনের সহিংসতা ভয়াবহ রূপ নিচ্ছে: জানুয়ারিতেই নিহত ১১

8

রঙিন বিপ্লবের ধূসর ছায়া: চরমপন্থার সন্ধিক্ষণে বাংলাদেশ?

9

কণ্ঠরোধ করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করছেন ইউনূস

10

সেনাবাহিনীকে ধ্বংস করতে ইউনূস গংদের নিলনকশা: মুক্তি দেওয়া হচ

11

ন্যায়বিচারের ধ্বংসলীলা: ইউনূসের নির্দেশে দেশে বইছে ভুয়া মা

12

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

13

কাঁদল বাংলাদেশ, ৩২ আতঙ্কে ঘুম হারাম ইউনূস গংদের

14

তবে কি করিডোর নিয়ে বিএনপির সমর্থন আদায় করলেন ইউনূস?

15

নির্বাচন কেমন হতে পারে ইসিতে নমুনা দেখাল বিএনপি

16

শিক্ষার্থীদের দমাতে হাসনাত-সার্জিসকে দিয়ে নতুন ষড়যন্ত্রে আসি

17

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

18

ভয় দেখিয়ে ৫ আগস্ট ‘গণজোয়ার’ সৃষ্টির অপচেষ্টা

19

মুক্তিযোদ্ধা ছিলাম — এই কথাটাই আজ নিষিদ্ধ করতে চাচ্ছে যারা

20