Insight Desk
প্রকাশ : Jun 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

ইংল্যান্ডের বিপক্ষে চলমান হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ফাইফার পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। তবে এর আগে লম্বা সময় তিনি দলের বাইরে ছিলেন। মূলত  চোটের কারণেই তাকে পায়নি ভারত। সেই সময়ে তাকে নিয়ে নানা নেতিবাচক খবর হয়েছে গণমাধ্যমে। এমনকি অনেকে সমালোচনাও করেছেন তার। তবে বুমরাহ জানিয়েছেন, এসব সমালোচনা কখনোই পাত্তা দেন না তিনি।

হেডিংলি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বুমরাহ বলেছেন, 'লোকে কী লিখছি, তা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তাদেরকে এটাও শেখাতে পারি না যে, আমাকে নিয়ে কোনটি লেখা উচিত, কোনটি নয়। যার যা ইচ্ছা লিখতে পারে। আমি বুঝি, আমাদের দেশে ক্রিকেট খুবই জনপ্রিয় এবং এটাও বুঝি যে, শিরোণামে আমার নাম ব্যবহার করলে লোকে দেখবে বেশি।'

'তবে দিনশেষে, আমি এসবকে পাত্তা দেই না। কারণ, এগুলোকে মাথায় ঢুকতে দিলে আমিও এসব বিশ্বাস করতে শুরু করব। আমি কোন পথে এগোব, এটা নির্ধারণের জন্য নিজের বিশ্বাস ও পথ জরুরি আমার জন্য। অন্যরা আমাকে কীভাবে খেলতে দেখতে চায়, তা গুরুত্বপূর্ণ নয়।'-যোগ করেন তিনি।

ভারতের হয়ে খেলাকেই সবসময় প্রথম পছন্দ রাখেন বুমরাহ। তিনি বলেন, 'ভারতের হয়ে সবসময়ই খেলতে চেয়েছি আমি। নিজের বিশ্বাসে ভর করেই খেলেছি। প্রতিটি সংস্করণেই নিজের বিশ্বাস দিয়ে খেলেছি। লোকের কাছ থেকে সবসময় ‘না’ শুনেছি আমি। শুরুতে তারা বলত, ‘তুমি খেলতে পারবে না।’ এরপর বলত, ‘স্রেফ ছয় মাস টিকবে তুমি।’ পরে বলেছে, ‘আট মাস মোটে টিকবে তুমি।’ এসব শুনতে শুনতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর কাটিয়ে দিলাম। ১২-১৩ বছর ধরে আইপিএলে খেলছি।'

'এমনকি এখনও লোকে বলছে, এই চোটই আমাকে শেষ করে দেবে। অপেক্ষা করতে থাকুন, আমার এসব নিয়ে চিন্তাও নেই। প্রতি তিন-চার মাস পরই শিরোনাম বানানো হবে। কিন্তু দেখা যাক, ভাগ্যে যতদিন আছে, খেলে যাব। আমি সম্ভাব্য সেরা প্রস্তুতি নেই, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দেই। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তা সঙ্গী করে এগিয়ে যেতে চাই, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।'-যোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলন: সামনে থেকে নেতৃত্ব দেয় জামায়াত

1

ভোট জালিয়াতির মাধ্যমে ঢাবিকে তুলে দেওয়া হলো দেশবিরোধীদের হাত

2

কিশোরগঞ্জে বিএনপির অন্তর্কোন্দল: ধানের শীষে প্রার্থীর মিছিলে

3

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে, মেজর জেনারেল ক

4

কাঁদল বাংলাদেশ, ৩২ আতঙ্কে ঘুম হারাম ইউনূস গংদের

5

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিতর্ক আদালতে চ্যালেঞ্জ

6

আওয়ামী লীগ আমল বনাম বর্তমান সময়: প্রবৃদ্ধির কি গতি হারিয়েছে?

7

দেশজুড়ে বাড়ছে হত্যা-ধর্ষণ, আতঙ্কিত মানুষ

8

ক্যাম্পাসের আশপাশে টহল বাড়াতে সেনাবাহিনীকে চিঠি দেবে ঢাকা বি

9

ইউনূসের নেতৃত্বে হাঁটুভাঙা প্রতিষ্ঠানে পরিণত দুদক

10

ইউনূস সরকারের শাসনে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র: গাইবান্ধায়

11

আওয়ামী লীগবিহীন নির্বাচন দেশে সংকট ডেকে আনবে

12

ইসহাক দারের সফরের পর একাত্তরের গণহত্যার দায় ধামাচাপা দিতে উঠ

13

ন্যায়বিচারের ধ্বংসলীলা: ইউনূসের নির্দেশে দেশে বইছে ভুয়া মা

14

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

15

বিএনপি-জামায়াতের মাধ্যমে ফের বাংলাদেশে জঙ্গি রপ্তানি করছে পা

16

ক্ষুধার জ্বালায় পিতা—খাবার দিতে না পেরে শিশুকন্যাকে হত্যা

17

অন্তর্বর্তী সরকারের ১০ মাসে আইপিওশূন্য পুঁজিবাজার

18

বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে অ্যামোনেশন ম্যাগজিন শনাক্ত

19

শিক্ষা কাঠামোকে নষ্ট করে দেশ ধ্বংসে মেতেছে ইউনূস গং

20