Insight Desk
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক| ঝিনাইদহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ২০২১–২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজারপাড়া এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, অনন্য কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, মানসিক চাপ ও যন্ত্রণার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
অনন্যর বাবা জানান, তার ছেলে অত্যন্ত মেধাবী ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাও চলছিল।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা অনন্যর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নোট: মানসিক সংকটে থাকা কেউ থাকলে পরিবারের সদস্য, বিশ্বস্ত ব্যক্তি বা পেশাদার সহায়তার সঙ্গে যোগাযোগ করা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তল্লাশি’র নামে হয়রানি? কিশোরগঞ্জে হিন্দু গ্রামে সেনাবাহিনীর

1

নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও বেপোরোয়া বিএনপি

2

হরতালে সড়কে যানবাহন কম, জনগণের মৌন সমর্থন

3

জেলে আটক স্বাস্থ্যের ঠিকাদারের সঙ্গে নীলফামারী জেনারেল হাসপ

4

সংসদ ভবন ঘিরে উত্তেজনা: জুলাই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

5

তিন বাহিনীকে নিয়ে জাতির সঙ্গে ইউনুসের প্রেস উইংয়ের মিথ্যাচ

6

অতিরিক্ত সচিব পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ, তালিকায় প্রেস

7

নারীর নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র: প্রতিদিন ১৪ নারী ধর্ষণের শি

8

সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা: আইনবহির্ভূত পদক্ষেপে সার্ব

9

আওয়ামী লীগ আমলে চালু হওয়া ১৪ হাসপাতালের আইসিইউ এখন বন্ধ, বাড়

10

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

11

প্রবাসীদের ভয়ে কাঁপছে জামায়াত-বিএনপি নেতা ইউনূস, দলবল নিয়ে য

12

কারাগারে চিকিৎসাহীনতায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: রাষ্ট্রীয় নি

13

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে মহাদুর্নীতি: পদোন্নতির না

14

বিজয় দিবসে এবারও প্যারেড হবে না: জনমনে নিন্দা ও বিতর্ক, পাকি

15

চাঁদা শুধু বিএনপি না এনসিপি-বৈষম্যবিরোধীরাও খায়, ধরা খেলেই ব

16

যুবদল নেতার গরু চুরির কথা ফেসবুকে লেখায় যুবককে পিটিয়ে হত্যা

17

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

18

৬০০ কোটি টাকার হাসপাতাল এখন জুলাই আহতদের ‘আবাসিক হোটেল’

19

১৭ আগস্ট সিরিজ বোমা হামলা: আওয়ামী লীগ নিধন ও নির্বাচন লুটের

20