Insight Desk
প্রকাশ : Jun 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘প্রজ্ঞাপন’ গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২২ জুন) বিষয়টি নিয়ে কলেজ পরিদর্শকের দপ্তর থেকে জানানো হয়, সোশ্যাল মিডিয়া ও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত স্মারক নম্বর- ০৭(১৫৩৭) জাতী:বি:/ক:প:/৭০৯০ প্রকাশিত কোনো আদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় জারি করেনি।

এতে উল্লেখ করা হয়, এই প্রজ্ঞাপনটি ভুয়া বা ফেইক। এ ধরনের কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয়নি এবং এর দায়ভার কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের নয়। এটি একটি স্বার্থান্বেষী কুচক্রী মহলের অপপ্রচারের অংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন এই ভুয়া তথ্য অনুসরণ না করেন এবং গুজবে বিভ্রান্ত না হন

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া স্মারক তৈরি ও প্রচার করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, ২২ জুন থেকে একটি ‘প্রজ্ঞাপন’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়— সকল বেসরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ নিয়ে অনেক কলেজের শিক্ষকমহলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ২০২৪ সালে বাস্তুচ্যুত এক লাখ ৫৯

1

গোপালগঞ্জে গণহত্যা চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয়

2

দেশ ধ্বংস করতে জামায়াত-শিবিরের ছাত্র-জনতার ব্যানার

3

যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজস্ব ঝুঁকি: বছরে ১,৩২৭ কোটি টাকা শুল

4

আওয়ামী লীগের ১১৫ এমপি-মন্ত্রীকে জেল হত্যার ভয়াবহ ষড়যন্ত্র!

5

পিনাকির নির্দেশে এনসিপি-জামায়াত-বিএনপিকে নিয়ে বৈঠকে বসছেন ইউ

6

তৃণমূলের আস্থার প্রতীক নুর মিয়া, ঐক্যবদ্ধ যুবলীগের লক্ষ্য এখ

7

ইউনূসের হাজার কোটি টাকা কর ফাঁকির খবর গায়েব

8

বিচারবিভাগের বৈষম্যঃ একদিনে জামিন বিবি সওদার, এক মাস ধরে কার

9

ভোট জালিয়াতির মাধ্যমে ঢাবিকে তুলে দেওয়া হলো দেশবিরোধীদের হাত

10

মানবতার নামে শহীদুল আলমের সমুদ্রযাত্রা ও নেপথ্যের বিতর্ক

11

১০ এপ্রিল: মুজিবনগর সরকার গঠন দিবস — স্বাধীনতার ঘোষণাপত্রে প

12

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আবার সাধারণ রোগীদেরও হবে কবে?

13

কারাগারে চিকিৎসাহীনতায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: রাষ্ট্রীয় নি

14

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য প্রত্যাখ্যান চীনা দূতাবাসের কূট

15

ট্রাম্পের দরজা খুলল ভারতের জন্য, ধাক্কায় বাংলাদেশ ৩০ ট্রিলি

16

বগুড়ায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে

17

প্রবাসীদের ভয়ে কাঁপছে জামায়াত-বিএনপি নেতা ইউনূস, দলবল নিয়ে য

18

জাতিসংঘের চক্রান্তে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানীর ঘটনা

19

সরকারের ছত্রছায়ায় জামায়াত-এনসিপি, নির্বাচন নিয়ে ঘুমপাড়ানি গল

20