Insight Desk
প্রকাশ : Aug 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিভুরঞ্জন সরকারের রহস্যজনক মৃত্যুতে আওয়ামী লীগের শোক ও উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও লেখক বিভুরঞ্জন সরকারের রহস্যজনক মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে দলটি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আওয়ামী লীগ জানায়, বিভুরঞ্জন সরকার সারা জীবন মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার রাজনৈতিক দর্শনের প্রতি অবিচল থেকে সাংবাদিকতা করেছেন। তার লেখায় গণমাধ্যমের স্বাধীনতার অভাব এবং সাংবাদিকদের উপর নির্যাতনের চিত্র স্পষ্ট হয়েছে। বিবৃতিতে বলা হয়, “তাঁর শেষ লেখায় ‘সত্য লেখে বাঁচা সহজ নয়’—এই বার্তা সত্যের মধ্যে নিগূঢ় সত্যকে উন্মোচন করে।”

দলটি সাংবাদিকদের উপর নজরদারি, নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, এসবের মাধ্যমে সাংবাদিকদের বিচ্ছিন্ন করা, চাকরিচ্যুত করা এবং মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিভুরঞ্জনের মৃত্যুকে এসব নির্যাতনের প্রতিফলন হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ এর দায় নিয়ে প্রশ্ন তুলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান শাসনব্যবস্থার অধীনে সাংবাদিকদের কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে। আওয়ামী লীগ অভিযোগ করেছে, অবৈধ দখলদার ও ফ্যাসিস্ট শক্তি বিভুরঞ্জনের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করেছে, যা তাঁর লেখায় ফুটে উঠেছে। তাঁর মৃত্যুকে প্রতিকূল রাষ্ট্রব্যবস্থার প্রতীক হিসেবে উল্লেখ করে দলটি এটিকে দহনকালের স্মারক হিসেবে চিহ্নিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

1

দেশ কব্জায় আরও এগিয়ে গেল আমেরিকা, ইউনূসের প্রতারণা ফাঁস

2

শেষ ধাপে ইউনূসের মিশন, আলোচনায় ‘মাইনাস টু’

3

এক সময়ের নোবেলজয়ী ‌‘মানবতার মুখ’ এখন বাংলাদেশের নতুন স্বৈরশা

4

মৌলবাদ ঠেকাতে হিন্দু ভোটে পাল্টাল সমীকরণ

5

তারেক রহমান ও মির্জা আব্বাস দুটি আসন পাচ্ছে ঢাকায়

6

ট্রাম্পের দরজা খুলল ভারতের জন্য, ধাক্কায় বাংলাদেশ ৩০ ট্রিলি

7

অপকর্ম আড়ালেই ভরসা “গুজব যন্ত্রে”: সক্রিয় ইউনূস গোষ্ঠী

8

সমুদ্রের মূল্যবান খনিজ সম্পদ লুটতে কক্সবাজারে আসছে নরওয়ের গ

9

আসছে বন্যা, হাসছে ইউনূস-এনসিপি, আবারও কি হবে প্রতারণা?

10

অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে কানাডা প্রবাসী

11

আমেরিকার পরিকল্পনায় ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত, বাস্তবায়নে ইস

12

ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে জাতিকে ঘোল খাওয়াচ্ছেন প্রেস সচিব

13

ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার পথে বাঙালির অঙ্গীকার

14

২০ কোটি টাকার অভিযোগের মুখে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম

15

ইউনূস সরকারের ব্যর্থতা: সারাদেশে খুন, ডাকাতি, ছিনতাই, নদীতে

16

সতের মাসে ৬ হাজার নিখোঁজ, রাষ্ট্র নীরব—ড. ইউনুসের দুঃশাসন

17

জাতি হারাল ভাষা, সাহিত্য ও রবীন্দ্রচর্চার এক অমর পথিক

18

দেশ ছাড়ার পরিকল্পনায় ইউনুস! সাথে থাকছেন কয়েকজন উপদেষ্টা

19

ষড়যন্ত্রের নীল নকশা ফাঁস: গুজব-মব দিয়ে রাষ্ট্রপতিকে সরাতে চা

20