Insight Pulse
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে খারাপ সময়: আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশে নতুন নিম্নগামী ধারা

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স নেমে এসেছে দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এই পরাজয়ের ফলে ওয়ানডে ফরম্যাটে দলের র‌্যাঙ্কিং নেমে গেছে দশম স্থানে, যা ২০০৪ সালের পর সবচেয়ে নিচের অবস্থান।

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বাংলাদেশ টানা চারটি ওয়ানডে সিরিজ হেরেছে এবং সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই পরাজিত হয়েছে। এর আগে ২০১১ সালে এমন টানা চার সিরিজ হারের ঘটনা ঘটেছিল, যখন জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়েছিল দলটি।

বিশেষজ্ঞদের মতে, দলে অযোগ্য খেলোয়াড় ধরে রাখা এবং দল নির্বাচনে অস্থিরতা বর্তমান সংকটের প্রধান কারণ। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর থেকে দলটি ধারাবাহিকভাবে একের পর এক সিরিজ হারছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে ক্রিকেট সংশ্লিষ্টদের একটি অংশ মনে করছে, অলরাউন্ডার সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়া দলের পতনে বড় ভূমিকা রেখেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক কারণ দেখিয়ে উপদেষ্টা সজীব মাহমুদ ভূঁইয়া সাকিবকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে বিষয়টি ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এ রকম নিম্নগতি সর্বশেষ দেখা গিয়েছিল ২০০৪ সালে। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর দলটি টানা ৪৭ ম্যাচ জয়হীন ছিল। তবে ২০০৭ সালের পর থেকে দল ক্রমে ঘুরে দাঁড়ায় এবং ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়টিকে ধরা হয় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের স্বর্ণযুগ হিসেবে। এই সময়ে বাংলাদেশ একাধিকবার এশিয়া কাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে।

তবে ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর দেশের ক্রিকেটে প্রশাসনিক অস্থিরতা শুরু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একাধিকবার নেতৃত্ব পরিবর্তন এবং নির্বাচনী বিতর্কে নতুন বোর্ড গঠনের প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। টি-টোয়েন্টি ফরম্যাটে কিছু সীমিত সাফল্য থাকলেও ওয়ানডেতে বাংলাদেশ এখন স্পষ্টভাবে পতনের মুখে। সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মোট ১৪ দল অংশ নেবে—যার মধ্যে ১০ দল সরাসরি এবং ৪ দল বাছাইপর্বের মাধ্যমে খেলবে।

বিশ্লেষকরা মনে করছেন, এখনই পুনর্গঠনের উদ্যোগ না নিলে সরাসরি বিশ্বকাপে খেলা কঠিন হয়ে পড়তে পারে বাংলাদেশের জন্য।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রকাশ্যে বাংলাদেশ থেকে সম্পদ লুটের কথা জানাল আমেরিকা

1

ইউনূস সরকারের শাসনে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র: গাইবান্ধায়

2

চাঁদা না দেওয়ায় ‘জুলাই যোদ্ধা’ (‘লাল বদর’) সালমান মুক্তাদিরে

3

ইউনূসের প্রটোকল আইন ও ‘সেইফ এক্সিট’ নিয়ে প্রশ্ন

4

মুক্তিযোদ্ধা ছিলাম — এই কথাটাই আজ নিষিদ্ধ করতে চাচ্ছে যারা

5

নির্বাচনের দুই দিন আগে ইউনূসকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণ

6

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

7

বিএনপি সরকারের ‘দুই লাখ কর্মী’ নেওয়ার ঘোষণা নাকচ করল মালয়েশি

8

সরকারের ব্যর্থতা ঢাকতে গুজব নিয়ে হাজির প্রেস সচিব

9

শেখ হাসিনার ৮০তম জন্মদিন ঘিরে ভারতে একাধিক আয়োজন, থাকবেন বিজ

10

এক সপ্তাহে ভোলায় ৩৭টি গরু চুরি, ছাত্রদল ও যুবদল কর্মীদের সম্

11

ভিত্তিহীন অভিযোগে হয়রানি: ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের

12

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ইউনূসপন্থীদের, নি

13

নিষেধাজ্ঞা, মামলা-গ্রেপ্তারের মধ্যেও ফের রাজপথে ছাত্রলীগের ব

14

মায়ের জানাজাতেও হাতকড়া: আওয়ামী লীগ করাই কি এখন অপরাধ?

15

নির্বাচন-পরবর্তী বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে উত্তাল ময়মনসিংহে

16

অব্যবস্থাপনায় আলু রপ্তানির প্রণোদনার ৭.৫৪ কোটি টাকা হাওয়া

17

স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী এমদাদুর রহমান এমদাদের বিরুদ্ধ

18

হাসিনার চেয়েও বিএনপি কে বেশি ভয় পাচ্ছে জামায়াত-এনসিপি :গোলাম

19

পুলিশ নয় আবু সাঈদের হত্যাকাণ্ডে জড়িত শিবির!

20