Insight Desk
প্রকাশ : Jun 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

মন্দির অপসারণ না হলে ভেঙে ফেলার হুমকি মুসল্লীদের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির অপসারণে আল্টিমেটাম দিয়েছে কিছু মুসল্লি। সোমবার (২৩) রাত ১১টার দিকে মুসল্লিদের একটি মিছিল থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। তারা জানান, মঙ্গলবার বেলা ১২টা মধ্যে মন্দির সরিয়ে নিতে হবে। অন্যথায় তারা মন্দির ভেঙে ফেলবেন।

সুমন সুধা নামে এক সনাতন ধর্মাবলম্বী এ অভিযোগ করেন। তিনি বলেন, রাতে হঠাৎ একদল উগ্রবাদী মানুষ মন্দিরে এসে অতর্কিত  হামলা চালায়। এসময় তারা বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) বেলা ১২টার ভেতরে মন্দির ভেঙে ফেলবে বলে আলটিমেটাম দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান। তিনি বলেন, এমন একটি ঘটনা জানতে পেরেছি৷ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন। বর্তমানে সনাতন ধর্মাবলম্বী নেতারা থানায় আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। আগামীকাল অভিযুক্ত মুসল্লিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

মন্দির ভাঙার আল্টিমেটাম দেওয়ার বিষয়ে তিনি বলেন, সেখানে কিছু মুসল্লি এসে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে অনেকেই অনেক কিছু বলে। তবে পুরো বিষয়টি আমরা দেখছি, যাতে করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিত্তিহীন অভিযোগে হয়রানি: ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের

1

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিভাবে ত্বরান্বিত হলো?

2

সিলেটে কিশোর গ্যাংয়ের উত্থান, রাজনৈতিক আশ্রয়ের অভিযোগে উদ্বে

3

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে

4

বাংলাদেশ-পাকিস্তান এক করার মিশন নিয়ে ঢাকায় পাকিস্তানের পররাষ

5

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

6

জেনারেল ওয়াকার উজ জামানের সিদ্ধান্তহীনতায় বিপদে জাতি

7

নির্বাচনের ফল ঘোষিত, আস্থার সংকটে বাংলাদেশ

8

সেনা হেফাজতে বন্দি শিরীন শারমিনকে ‘বাসা থেকে গ্রেপ্তার’ দেখা

9

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: জামায়াত কর্মীর বিরুদ্

10

ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর তিন ব্রিগেডিয়ার, গন্তব্য আরাকান

11

তিন বাহিনীকে নিয়ে জাতির সঙ্গে ইউনুসের প্রেস উইংয়ের মিথ্যাচ

12

জামায়াতের নারী-বিদ্বেষ বিতর্কে ফের ‘হ্যাক’ নাটক

13

ইউনূস সরকারের ব্যর্থতা: সারাদেশে খুন, ডাকাতি, ছিনতাই, নদীতে

14

সংস্কৃতি মন্ত্রণালয়-এ ফারুকীর ১১০ কোটির প্রকল্পে অনিয়ম

15

নসিপি ও বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে নিরাপদ নয় নারী নেত্রীরা

16

জঙ্গিবাদীদের আবাধ দৌরাত্ম; রহস্যজনক প্রশাসনের নীরবতা

17

নারী কেলেঙ্কারি নিয়ে নিশ্চুপ বিতর্কিত মার্কিন নাগরিক আলী রিয়

18

আসছে বন্যা, হাসছে ইউনূস-এনসিপি, আবারও কি হবে প্রতারণা?

19

মামলা ছাড়া গ্রেফতার নতুন সরকারের প্রথম দিকেই বিতর্কে আইনশৃঙ্

20