Insight Desk
প্রকাশ : Aug 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

শুল্ক নিয়ে জাতির চোখে ধুলা দিল ইউনূসের প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শুল্ক চুক্তিকে নিয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে। গত ১ আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩৫% থেকে ২০% এ শুল্ক হ্রাস একটি "বড় কূটনৈতিক সাফল্য", যেখানে "জাতীয় স্বার্থের বিনিময়ে কোনো কিছু হয়নি"।

তিনি আরও জোর দিয়ে বলেন, "কোনো নিরাপত্তা চুক্তি হয়নি, এবং যুক্তরাষ্ট্র কোনো অতিরিক্ত শর্ত দেয়নি।"

কিন্তু সত্যিই কি তা-ই?

বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য ছিল জনমত নিয়ন্ত্রণের একটি সচেতন চেষ্টা। কূটনৈতিক বিজয়ের নামে আড়াল করা হয়েছে সেই সব স্পর্শকাতর শর্ত, যেগুলো যুক্তরাষ্ট্র এই চুক্তির বিপরীতে চাপিয়েছে বলে আন্তর্জাতিক পর্যায়ের রিপোর্টে প্রকাশ পেয়েছে।

পালো রিপোর্ট ফাঁস করে দিল গোপন তথ্য

আন্তর্জাতিক গবেষণা সংস্থা "পালো" সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে জানায়, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র কৌশলগত নজরদারি, নিরাপত্তা সহযোগিতা, সামরিক পণ্য ক্রয়, জ্বালানি আমদানি ও সরঞ্জাম বাণিজ্যে দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত করেছে।

জাতীয় দৈনিকে এসেছে একই ধরনের তথ্য

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম, বেসামরিক বিমান ও যন্ত্রাংশ আমদানি বাড়াবে। সেই সঙ্গে গম, তুলা, ভোজ্যতেল ও এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদি চুক্তি হবে।

সরকার বলছে, সব কিছু স্বচ্ছ

প্রেস সচিব শফিকুল আলম বলছেন, “কোনো সামরিক চুক্তি হয়নি, যুক্তরাষ্ট্র কোনো বাড়তি শর্ত চাপায়নি।” তবে তাঁর এই বক্তব্যের বাস্তবতা এখন প্রশ্নবিদ্ধ, কারণ জনগণের সামনে প্রকৃত চিত্র তুলে ধরা হয়নি বলে অভিযোগ উঠছে।

বিশ্লেষকেরা বলছেন, প্রেস সচিবের বক্তব্য শুনে মনে হয়েছে জনগণকে শান্ত রাখার একটি 'ড্যামেজ কন্ট্রোল' প্রয়াস। কিন্তু গণতান্ত্রিক সরকারের উচিত ছিল বিস্তারিত জানিয়ে জনগণের আস্থা অর্জন করা, কারণ চুক্তির প্রকৃত তথ্য একদিন না একদিন প্রকাশ পাবেই।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি সত্যিই কোনো সামরিক বা নজরদারি সংক্রান্ত চুক্তি হয়ে থাকে এবং তা সরকার গোপন রেখেছে, তাহলে এটি জাতীয় নিরাপত্তার প্রশ্নে গুরুতর উদ্বেগের বিষয়। এমন সিদ্ধান্তে সর্বদলীয় পরামর্শ এবং জনমতের প্রতিফলন থাকা উচিত ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বিচারবহির্ভূত হত্যা চালাল সেনাবাহিনী, নিহত ৭

1

আমদানি হিসাবে ২০ বিলিয়ন ডলারের গরমিল, প্রশ্ন উঠেছে বিপুল অর্

2

এপস্টেইনের পাশে থাকা ব্যক্তি কে? চট্টগ্রাম বন্দর ঘিরে উঠছে ব

3

বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনার ৮০তম জন্মদিন: সংগ্রাম, নেতৃত্ব ও র

4

হরতালে সড়কে যানবাহন কম, জনগণের মৌন সমর্থন

5

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

6

শেষ সময়ে হরিলুট চালাচ্ছে ইউনূস বাহিনী

7

ভর্তি জালিয়াতির অভিযোগে ঘেরা শিবিরপন্থি সাব্বির রাকসুর এজিএস

8

কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা: জামায়াতের বক্তব্যে ফু

9

বিএফ ইউজের ২০২৬ সালের প্রস্তাবিত কমিটি নিয়ে সাংবাদিক মহলে আ

10

বাংলাদেশের রঙ্গিন বিপ্লব ও জাতিসংঘের প্রশ্নবিদ্ধ ভূমিকা

11

সহিংসতা ও কূটনৈতিক টানাপোড়েনের জন্য ইউনূস সরকারকে দায়ী করলেন

12

খামেনি নিহত: ইরানে নেতৃত্বে আলী লারিজানি

13

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের কুরবানির পশু ঘিরে আলোচনা, সামনে এলো

14

চাঁদপুরে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

15

কাজ কথা বলে, সময় তার সাক্ষী, রূপপুরে দৃশ্যমান উন্নয়নের শক্ত

16

মুক্তিযোদ্ধা ছিলাম — এই কথাটাই আজ নিষিদ্ধ করতে চাচ্ছে যারা

17

ময়মনসিংহে রোজাদারের মাঝে ইফতার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল

18

ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার

19

ভোট না দেওয়ার পাঁয়তারা করছেন ইউনূস, নতুন অস্ত্র পিআর পদ্ধতিত

20