Insight Desk
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরিচের ঝালে কাঁদছে দেশ, রাজত্ব করছে বিএনপি-জামাতের লুটেরা জোট!

রাজধানীর বাজারে কাঁচা মরিচ এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। কারওয়ান বাজারে খুচরা ৩০০ টাকা আর কোথাও কোথাও ৩২০ টাকায় বিক্রি হচ্ছে এক কেজি কাঁচা মরিচ। খুচরা বিক্রেতা জামিল উদ্দীনের গলায় হতাশা, “কাঁচা মরিচের দাম কইলেই কাস্টমার ক্ষেইপা যায়।” অথচ এই বিক্রেতাই ২৮০ টাকা কেজি দরে পাইকারি কিনতে বাধ্য হচ্ছেন। পাইকারি আর খুচরার ব্যবধান এতটাই কম যে বাধ্য হয়ে চড়া দাম হাঁকাচ্ছেন তারা, তাতেও বেচাবিক্রি নেই। ক্রেতাদের সঙ্গে প্রতিদিন বাগবিতণ্ডা লেগেই আছে।

সরবরাহ সংকট যে ভয়াবহ রূপ নিয়েছে তা পরিষ্কার আড়তমালিক জাহাঙ্গীর আলমের কথায়, “মরিচ আসাই কইমা গেছে। আগে যা আসত, এখন তার অর্ধেক আসে।” কৃষকের উৎপাদন খরচ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আর বাজার তদারকির নামে প্রহসন, সব মিলিয়ে দিশাহারা সাধারণ মানুষ।

গৃহিণী সালমা বেগমের ক্ষোভ যেন সব ক্রেতার প্রতিনিধিত্ব করছে, “গত সপ্তাহে ২৪০ টাকা, আজকে ৩২০ টাকা। বেশি করে কিনে রাখার উপায় নেই, নষ্ট হয়ে যায়। প্রতি সপ্তাহে এমন বাড়লে সংসার চালাব কী করে।” বাস্তবতা হলো কাঁচা মরিচ এখন বিলাসদ্রব্য। নিত্যপণ্যের বাজার এমন লাফিয়ে লাফিয়ে বাড়ার পেছনে দায়ী সরাসরি সরকারের ব্যর্থ নীতি আর দুর্নীতির ছোবল।

দেখতে দেখতে আবারও প্রমাণ হলো বিএনপি-জামাত জোট ক্ষমতায় মানেই জনগণের নাভিশ্বাস ওঠা। ২০০১ থেকে ২০০৬ সাল, নিত্যপণ্যের দাম, সন্ত্রাস আর লুটপাটের যে বিভীষিকা পুরো জাতি দেখেছে, ২০২৬ সালে এসে তারই পুনরাবৃত্তি ঘটছে। দেশের বাজার নিয়ন্ত্রণে রাষ্ট্রযন্ত্র পুরোপুরি অকার্যকর। জামাত-বিএনপির এই অপশাসনের অবসান না ঘটলে সাধারণ মানুষের ভাতের থালায় ঝাল-লবণের জোগান দেওয়াই কঠিন হয়ে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিনাকির নির্দেশে এনসিপি-জামায়াত-বিএনপিকে নিয়ে বৈঠকে বসছেন ইউ

1

হোটেল ওয়েস্টিনে নাগরিকমৃত্যু নিয়ে মার্কিন দূতাবাসের মিথ্যা

2

চাঞ্চল্য ছড়ানো বিদেশি নথি ফাঁস: ড. ইউনূসকে ঘিরে প্রশ্ন, লবিং

3

মৌলবাদ ঠেকাতে হিন্দু ভোটে পাল্টাল সমীকরণ

4

ঈদে দেশবাসীকে শেখ হাসিনার শুভেচ্ছা, সংকট মোকাবিলায় ঐক্যের আহ

5

বিএফ ইউজের ২০২৬ সালের প্রস্তাবিত কমিটি নিয়ে সাংবাদিক মহলে আ

6

আইনের মাধ্যমে প্রতিশোধের রাজনীতি, তদন্তহীন বিচার, আওয়ামী লী

7

দিল্লি না ঢাকা? : রুপাইয়া রুপাইয়া!

8

দেশজুড়ে বাড়ছে হত্যা-ধর্ষণ, আতঙ্কিত মানুষ

9

হরতালে সড়কে যানবাহন কম, জনগণের মৌন সমর্থন

10

ছাত্রলীগের তীব্র হুঁশিয়ারি: “প্রতিটি জুলুমের কড়ায়-গণ্ডায় হিস

11

হাটহাজারীতে প্রশিক্ষণ দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত, শোক জানা

12

নারী কেলেঙ্কারি নিয়ে নিশ্চুপ বিতর্কিত মার্কিন নাগরিক আলী রিয়

13

৯ মাসে পুঁজিবাজারে মূলধন কমেছে ৫৪ হাজার কোটি টাকা

14

ভয় দেখিয়ে ৫ আগস্ট ‘গণজোয়ার’ সৃষ্টির অপচেষ্টা

15

মুক্তিযুদ্ধের বাংলায় মুক্তিযুদ্ধবিরোধীদের কোনো স্থান নেই

16

সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু, এবার কেউই নিরাপদ নয় : ফিরলো ২০০১

17

বিএনপি-জামায়াতের মাধ্যমে ফের বাংলাদেশে জঙ্গি রপ্তানি করছে পা

18

দুদক ধ্বংসে মরিয়া ইউনূস গং

19

জরিপ: ভোট দিতে যাবেন না ৮৭ ভাগ আওয়ামী লীগ সমর্থক, ৯২ ভাগের স

20