Insight Pulse
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে বাংলাদেশ! পণ্য বোঝাই না করেই চট্টগ্রাম বন্দর ত্যাগ করল ৬টি জাহাজ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে সিএন্ডএফ এজেন্ট ও পরিবহন মালিকদের কর্মবিরতির কারণে প্রায় ১ হাজার ৬৫ কন্টেইনার পণ্য বোঝাই না করেই ৬টি জাহাজ বন্দর ছেড়ে গেছে। এতে আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট শিডিউল ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি ও পরিবহন মালিকদের যান চলাচল বন্ধের কারণে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১ হাজার একক কন্টেইনার রপ্তানি পণ্য বোঝাই না করেই বন্দর ছেড়েছে ৬টি জাহাজ। গতকাল শনিবার ও আজ রোববার সকালের বিভিন্ন সময় এসব জাহাজ জেটি ছেড়ে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। তিনি জানান, বন্দরের জিসিবি, সিসিটি-১ ও ৩ এবং এনসিটি- ২, ৩, ৫ নম্বর জেটি থেকে এসব জাহাজ ছেড়ে গেছে। জাহাজগুলো হচ্ছে এক্সপ্রেস লোতসে, এমএসসি কাভায়া-২, সোল রেসিলেন্স, ইন্টারেশিয়া ফরোয়ার্ড, আমালফাই বে এবং এমএসসি সাইজিং।

খায়রুল আলম সুজন জানান, এসব জাহাজে এক হাজার ৬৫ একক কন্টেইনার পণ্য বোঝাই হতে পারেনি। যা সিঙ্গাপুর, চীন, শ্রীলঙ্কা, স্কটল্যান্ডের বন্দরে যাওয়ার কথা ছিল। কন্টেইনারগুলো বন্দরে যথাসময়ে না পৌঁছায় এই সংকট তৈরি হয়েছে। এতে ট্রান্সশিপমেন্ট বন্দরে মাদার ভ্যাসেলের শিডিউল বিপর্যয়ের শঙ্কাও তৈরি হয়েছে।

বন্দরে মাশুল বৃদ্ধির প্রতিবাদে দুই দিন ধরে পণ্য ও কন্টেইনার পরিবহন বন্ধ রেখেছে ভারি যানবাহনের মালিকেরা। একই সঙ্গে রোববার সকাল থেকে ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম।

৫ আগস্ট ২০২৪ এর পথেকেই বাংলাদেশের সকল স্তরে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। দেশের উৎপাদন শিল্পকারখানা সহ আর্থিক কাঠামো ভেঙে গেছে। বন্ধ হয়ে গেছে হাজার হাজার কলকারখানা এবং প্রায় ৭০ লক্ষ নারী পুরুষ কর্ম হারিয়ে বেকার হয়েছে। এমন পরিস্থিতিতে রপ্তানির ওপর আরও বড় আঘাত এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীন বাংলাদেশে আবারো 'রাজাকার' স্লোগান, জামায়াত-এনসিপির

1

ইউনূসের নেতৃত্বে হাঁটুভাঙা প্রতিষ্ঠানে পরিণত দুদক

2

টাকা পাচারের প্রমাণ চেয়ে ইউনূসকে চ্যালেঞ্জ শেখ হাসিনার

3

সংঘর্ষ-গুলি, গ্রেপ্তার ও মৃত্যু: গোপালগঞ্জ কি যুদ্ধ ক্ষেত্র

4

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপক আটক পুলিশের আ

5

টার্গেট কিলিংয়ে সনাতনী সম্প্রদায়: আইন-শৃঙ্খলার অবনতি ও মব সন

6

অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে সারজিসের তৈলাক্ত স্ট্যাটাস

7

‘ধন্যবাদ পাকিস্তান’ মন্তব্যে আসিফ নজরুলকে ঘিরে তীব্র সমালোচন

8

আইন–শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: আগুন–ভাঙচুর, গণহিংসা ও ধর্মীয় স

9

রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে বিতর্ক: দুর্নীতির সূচক ও ইতিহাসের প

10

কূটনৈতিক অনিশ্চয়তায় বড় ধাক্কা: ইতালি থেকে ফেরত পাঠানো হলো ১২

11

পাঠ্যবই প্রকল্পে ৬৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: শিক্ষা খাতে

12

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

13

গভীর রাতে ঢাবিতে মঞ্চ নাটক, প্রশাসনের দুর্বলতায় সংকটকে ছাত্র

14

আইজিপি বাহারুল ও এসবি চিফ গোলাম রসূলের বিরুদ্ধে মামলার আবেদন

15

বাংলাদেশে সহিংসতার মাধ্যমে সরকার পতনে সহায়তা করে জাতিসংঘ!

16

শেখ হাসিনা সরকারের মজুদেই চলছে দেশের খাদ্য ব্যবস্থা

17

হোলি আর্টিজান হামলা ও ৯ বছর পর জঙ্গি নিয়ে বিতর্ক: সরকার কি চ

18

হোটেল ওয়েস্টিনে নাগরিকমৃত্যু নিয়ে মার্কিন দূতাবাসের মিথ্যা

19

অপকর্ম আড়ালেই ভরসা “গুজব যন্ত্রে”: সক্রিয় ইউনূস গোষ্ঠী

20