Insight Desk
প্রকাশ : Jan 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের নামে আত্মঘাতী সিদ্ধান্ত? তালেবান অভিজ্ঞতা সামনে রেখে জামাত প্রসঙ্গ

ডেস্ক রিপোর্ট

বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলোর ভুল সিদ্ধান্তের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ আফগানিস্তান। একসময় সোভিয়েতবিরোধী লড়াইয়ে তালেবানদের উত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই তালেবানরাই পরবর্তীতে আমেরিকার জন্য হয়ে ওঠে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। অবশেষে দুই দশকের যুদ্ধ, হাজার হাজার প্রাণহানি এবং ট্রিলিয়ন ডলার ব্যয়ের পর আফগানিস্তান ছেড়ে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র—পরাজয়ের গ্লানি নিয়ে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইতিহাস শুধু আফগানিস্তানের জন্য নয়, বাংলাদেশের মতো দেশগুলোর জন্যও বড় সতর্কবার্তা। কারণ আদর্শিকভাবে কট্টর, গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী কোনো শক্তিকে ক্ষমতার পথে প্রশ্রয় দিলে তার ফল ভয়াবহ হতে পারে।

বাংলাদেশের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীকে ঘিরে এমনই উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা। তাদের মতে, জামাতের রাজনৈতিক কৌশল ও দীর্ঘমেয়াদি লক্ষ্য কেবল নির্বাচনী রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রের মৌলিক কাঠামো ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতাও এতে রয়েছে।

একজন রাজনৈতিক গবেষক বলেন,“আমেরিকা ভেবেছিল তালেবানরা কেবল একটি সাময়িক কৌশলগত হাতিয়ার। বাস্তবে তারা হয়ে ওঠে এক ভয়ংকর বাস্তবতা। বাংলাদেশে যদি জামাতের মতো শক্তিকে একইভাবে ‘ব্যবহারযোগ্য মিত্র’ হিসেবে দেখা হয়, ভবিষ্যতে তার খেসারত পুরো জাতিকে দিতে হতে পারে।”

বিশেষজ্ঞদের মতে, জামাতের অতীত ভূমিকা, যুদ্ধাপরাধের ইতিহাস, নারী ও সংখ্যালঘু বিষয়ে অবস্থান—সবকিছু বিবেচনায় না নিয়ে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটা মানেই ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া।
তাদের স্পষ্ট সতর্কবার্তা—গণতন্ত্রের নামে গণতন্ত্রবিরোধী শক্তিকে শক্তিশালী করা হলে, শেষ পর্যন্ত সেই শক্তিই গণতন্ত্রকে গ্রাস করে। আফগানিস্তান তার প্রমাণ।

এখন প্রশ্ন একটাই—বাংলাদেশ কি আমেরিকার সেই ভুল থেকে শিক্ষা নেবে, নাকি আবারও ইতিহাসের একই ফাঁদে পা দেবে?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্য ছড়ানো বিদেশি নথি ফাঁস: ড. ইউনূসকে ঘিরে প্রশ্ন, লবিং

1

শেখ হাসিনার প্রত্যাবর্তনই প্রমাণ করবে তিনি স্বৈরাচার ছিলেন ন

2

শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত শাহবাগ, রাজধানীর যান চলাচলে স্থবি

3

সারজিস আলমের বিতর্কিত হুমকি: “কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব

4

অপকর্ম ঢাকতেই বিবিসি অস্ত্র ব্যবহার করলেন ইউনূস!

5

শরীয়তপুরে অস্ত্র–গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা গ্রেপ্তার

6

শিল্প ডুবছে, ইউনুস ব্যস্ত আমেরিকা তুষ্টিতে

7

গ্রামীণ ব্যাংকের ঋণের চাপে এক পরিবারের চারজনের মর্মান্তিক মৃ

8

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

9

ইউনূসের ছত্রছায়ায় কানাডীয় প্রতিষ্ঠানের গোপন রাজনৈতিক প্রকল্প

10

বিএফ ইউজের ২০২৬ সালের প্রস্তাবিত কমিটি নিয়ে সাংবাদিক মহলে আ

11

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

12

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

13

হাদি হত্যা কি ছিল পরিকল্পিত রাজনৈতিক গেমচেঞ্জার?

14

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে ফ্যাসিস্ট ইউনূসের গোমর ফাঁস

15

জাতিসংঘের সফরসঙ্গীদের তালিকায় ইউনূসের মেয়েরাও, প্রকাশ্যে প্র

16

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

17

মার্কিন অর্থায়নে আরাকান আর্মিকে অস্ত্র দেবে তুরস্ক, বাস্তবা

18

সেনাবাহিনীকে ধ্বংস করতে ইউনূস গংদের নিলনকশা: মুক্তি দেওয়া হচ

19

নারী নেতৃত্ব অযোগ্য দাবি জামায়াত আমিরের, আল জাজিরায় শফিকুর র

20