Insight Pulse
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিতর্কিত রাকসু নির্বাচন: মাসুদ হত্যা মামলার প্রধান আসামি সালাহউদ্দিন আম্মার সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে গুরুতর বিতর্কের জন্ম দিয়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত সালাহউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে।

২০২৪ সালের ৭ই সেপ্টেম্বর রাতে রাজশাহী নগরের বিনোদপুর বাজার এলাকায় সংঘটিত সেই হত্যাকাণ্ডে পিটিয়ে হত্যা করা হয় মাসুদকে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রভাবশালী ছাত্রগোষ্ঠী। ঘটনার পর মাসুদের স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করলেও প্রশাসনিক চাপে কারও নাম প্রকাশ করতে পারেননি তিনি।

পরবর্তীতে পুলিশের ছায়া তদন্তে সালাহউদ্দিন আম্মারকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু জামায়াত নিয়ন্ত্রিত ইউনূস সরকারের সময় মামলাটির কোনো অগ্রগতি হয়নি। হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া স্থবির, আর মামলার আসামিরা আজ অবাধে ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাস ও রাজশাহীর রাজনীতিতে।

এমন প্রেক্ষাপটে আম্মারের নির্বাচিত হওয়া শিক্ষাঙ্গন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের একাংশ বলছেন, “যেখানে খুনের মামলার প্রধান আসামি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, সেটিই বিচারহীনতার সবচেয়ে ভয়াবহ উদাহরণ।”

রাকসু নির্বাচনে সালাহউদ্দিন আম্মার ১১ হাজার ১১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি সাংবাদিকদের বলেন, “আমার ম্যান্ডেট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে আমি এক মুহূর্ত থাকব না, ইনশাআল্লাহ

নিহত মাসুদ ২০২২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। তার আগে ২০১৪ সালে ক্যাম্পাসে হামলায় এক পা হারান তিনি। মৃত্যুর কয়েক দিন আগে তিনি কন্যাসন্তানের বাবা হয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, একটি হত্যা মামলার প্রধান আসামির বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জয়ী হওয়া কেবল বিচারহীনতারই নয়, বরং শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয়েরও নির্মম প্রতিচ্ছবি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত রাকসু নির্বাচন: মাসুদ হত্যা মামলার প্রধান আসামি সাল

1

নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা: আইজিপি

2

কক্সবাজারে মৌলবাদী হুমকির পর খুন হলেন যুবলীগ নেতা

3

সহিংসতা ও কূটনৈতিক টানাপোড়েনের জন্য ইউনূস সরকারকে দায়ী করলেন

4

দীর্ঘ ১৮ মাস পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্

5

ইউনূসের ছত্রছায়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী কিশোরগ্যাংয়ের দেশ

6

আওয়ামী লীগের আহ্বান: ইউএনডিপি নির্বাচন সহায়তা স্থগিত করুক

7

পোপ লিও চতুর্দশের উদ্বেগ: বাংলাদেশে খ্রিস্টান সংখ্যালঘুদের ও

8

গোপালগঞ্জের এনসিপি সমাবেশে বহিষ্কৃত এএসআই রঞ্জু, ছিলেন ফায়ার

9

মবকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ত্রাস ছড়াচ্ছেন ইউনূস

10

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে ফ্যাসিস্ট ইউনূসের গোমর ফাঁস

11

জুলাই ঘোষণাপত্র ইতিহাস বিকৃতির এক নির্লজ্জ প্রয়াস

12

পুলিশ হেফাজতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু: পরিবারের দাবি পরিকল্

13

জাতিসংঘের মিশন চালুর সিদ্ধান্ত থেকে দৃষ্টি সরাতেই উত্তরায় বি

14

বাংলাদেশের ওপর জঙ্গিবাদের তকমা, গণহারে হচ্ছে ভিসা প্রত্যাখান

15

পুলিশ কন্ট্রোলরুমে বসে হত্যার নির্দেশ দিচ্ছিলেন আসিফ মাহমুদ

16

কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তি ও রমজানকে ঘিরে মানবিক কর্মসূচ

17

এবার প্রকাশ্যে বাংলাদেশ থেকে সম্পদ লুটের কথা জানাল আমেরিকা

18

পিনাকির নির্দেশে এনসিপি-জামায়াত-বিএনপিকে নিয়ে বৈঠকে বসছেন ইউ

19

নারী নেতৃত্ব অযোগ্য দাবি জামায়াত আমিরের, আল জাজিরায় শফিকুর র

20