Insight Desk
প্রকাশ : Feb 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ভোটকেন্দ্রের সামনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট

জয়পুরহাটে একটি ভোটকেন্দ্রে বুথ বসানোকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান বলেন, স্বতন্ত্র প্রার্থী শিখা ফরিদপুর থেকে আনা ভাড়াটিয়া কর্মীদের নিয়ে একটি গাড়িতে কেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনছিলেন। খবর পেয়ে স্থানীয়রা ও বিএনপি সমর্থিত কর্মীরা সেখানে গেলে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে তাদের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি দলীয় কর্মীদের সঙ্গে জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। সেই সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় এবং তাকে শ্লীলতাহানির শিকার হতে হয় বলেও তিনি অভিযোগ করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ ব্যাংকের ঋণের চাপে এক পরিবারের চারজনের মর্মান্তিক মৃ

1

১০ মাসেই অনিয়ম-দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরক

2

প্রতি মিনিটে ১২ ভোট? ইসির পরিসংখ্যান ঘিরে প্রশ্ন

3

কারাগার থেকে এইচএসসি পাস: অদম্য তারুণ্যের প্রতীক সিলেটের আরা

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জঙ্গিবাদের ছায়া কি আবার

5

পাকিস্তানকে ৭১-এর গণহত্যার দায় মুক্তি দিতে ইউসূসের যত আয়োজ

6

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার, কারাগারে প্রের

7

জাতীয় নেতা তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ক্রিটিক্যাল

8

জাতীয় নাগরিক পার্টিকে ‘নবজাতক দল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনায়

9

১২ তারিখে সংসদে কোরআন যাবে নাকি মানব রচিত মতবাদ—সেটার পরীক্ষ

10

মার্কিন অর্থায়নে আরাকান আর্মিকে অস্ত্র দেবে তুরস্ক, বাস্তবা

11

যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ পার্বত্যাঞ্চল; আলোচনায় চট্টগ্র

12

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি অপারেটরের হাতে: জাতীয় স্ব

13

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

14

শেখ হাসিনা ও তাঁর পরিবারকে টার্গেট করে রাজনৈতিক সার্কাস দেখা

15

নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা: আইজিপি

16

চাঁদপুরে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

17

মব উস্কে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

18

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: জামায়াত কর্মীর বিরুদ্

19

সংখ্যালঘু নিরাপত্তা ও সরকারের জবাবদিহিতা

20