Insight Desk
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিল্লি না ঢাকা? : রুপাইয়া রুপাইয়া!

রাশিয়া প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় তারা। রূপপুরের কিস্তির টাকা সোনালী ব্যাংকে আটকে আছে বছরের পর বছর, নিষেধাজ্ঞার প্যাঁচে আটকে গেছে হাজার কোটি টাকার লেনদেন। ইউয়ানে চেষ্টা হয়েছিল, হয়নি। এবার রুপিতে সুযোগ এসেছে সামনে। আর ঠিক এই জায়গায় এসে থমকে যাচ্ছে বিএনপি আর জামাত। কোনো সাড়া-শব্দ নেই। কোনো অবস্থান নেই। যেন এটা তাদের দেশের বিষয়ই না।

অথচ এই দুই দলের মুখেই সবচেয়ে বেশি শোনা যায় জাতীয়তাবাদের বুলি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিদেশি খবরদারি থেকে মুক্তি, এসব কথা মাইকে মাইকে বাজে তাদের সভায়। কিন্তু যেই মুহূর্তে সত্যিকারের একটা সুযোগ আসে দেশের অর্থনীতিকে একটামাত্র বিদেশি মুদ্রার জিম্মিদশা থেকে বের করার, তখনই তাদের গলা শুকিয়ে যায়। ডলারের বাইরে গিয়ে রুপিতে বাণিজ্য মানে ওয়াশিংটনের একটু হলেও অসন্তুষ্ট হওয়া। আর সেই অসন্তুষ্টির ভয়েই যেন সব জাতীয়তাবাদ ফুঁটুস করে চুপসে যায় বেলুনের মতো।

সোনালী ব্যাংকের ওই আটকে থাকা টাকাটা নিয়ে সরকার একটা প্রস্তাব দিয়েছিল, দেশের ভেতরেই বিনিয়োগ করার। রাশিয়া রাজি হয়নি। এখন বিকল্প হিসেবে রুপির প্রস্তাব টেবিলে। এই সিদ্ধান্তটা নেওয়ার এখতিয়ার যাদের হাতে, সেই ক্ষমতাসীন জোটের প্রধান শরিক বিএনপি আর সংসদে তাদের সঙ্গী জামাতে ইসলামী, দুই দলই যেন এই ইস্যুতে জিহ্বা কামড়ে বসে আছে। একবারও প্রকাশ্যে বলছে না, রুপিতে লেনদেন হোক নাকি না হোক। একবারও বলছে না, রূপপুরের আটকে থাকা টাকা নিয়ে তাদের পরিকল্পনা কী। এই নীরবতাটাই আসলে তাদের সত্যিকারের অবস্থান, শুধু সেটা তারা মুখ ফুটে বলছে না।

কেউ হয়তো বলবে, সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ, আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করে লাভ নেই, নিষেধাজ্ঞার আঁচ যেন বাংলাদেশের ব্যাংকিং খাতেও না লাগে। এই যুক্তিটা একেবারে ফেলনা না, আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি হিসেব করাটা স্বাভাবিক কূটনীতিরই অংশ। কিন্তু সতর্কতা আর নীরবতা এক জিনিস না। সতর্ক একটা সরকার অন্তত বলে, আমরা যাচাই করছি, শর্ত দেখছি, আলোচনা চলছে। আর নীরব একটা সরকার শুধু চুপ করে বসে থাকে, যতক্ষণ না প্রশ্নটা নিজে থেকেই হারিয়ে যায় মানুষের মন থেকে।

ভারত আর রাশিয়া কোনো আনুষ্ঠানিক মুদ্রা বিনিময় চুক্তি ছাড়াই রুপিতে বাণিজ্যের একটা অংশ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশও ভারতের সঙ্গে রুপিতে কিছু লেনদেন করছে ইতিমধ্যে। তাহলে রাশিয়ার সঙ্গে একই পথে হাঁটতে সমস্যা কোথায়, সেই ব্যাখ্যাটা অন্তত জাতির সামনে দেওয়া যেত। ঢাকায় রুশ ব্যাংকের শাখা খোলার প্রস্তাব, আলাদা পেমেন্ট অবকাঠামো, ব্যবসায় কাউন্সিল গঠনের প্রস্তাব, এতগুলো টেবিলে রাখা প্রস্তাবের একটার জবাবও এখনও স্পষ্ট করে দেয়নি সরকার।

আসল কথা হলো, বিদেশনীতিতে সাহস দেখানোর একটা সুযোগ এসেছিল, আর সেই সুযোগের সামনে দাঁড়িয়ে সরকার আর তার শরিকরা বেছে নিয়েছে নীরবতা। জাতীয়তাবাদের কথা বলে ভোট চাওয়া সহজ, কিন্তু আসল মুহূর্তে সেই জাতীয়তাবাদ প্রমাণ করার সময় এলে হাত গুটিয়ে বসে থাকাটাই যেন এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট আলাপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতন থেকে বালু সিন্ডিকেট, অভিযোগে জর্জরিত এনসিপি নে

1

দুই সাবেক এমপি গ্রেপ্তার: পর্দার আড়ালে কারা?

2

দেশ ছাড়ার পরিকল্পনায় ইউনুস! সাথে থাকছেন কয়েকজন উপদেষ্টা

3

এক সময়ের নোবেলজয়ী ‌‘মানবতার মুখ’ এখন বাংলাদেশের নতুন স্বৈরশা

4

সামরিক নির্ভরতার ফাঁদ ও ৫ আগষ্ট

5

দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ, নাকি আড়

6

একের পর এক শিশু নিখোঁজ: রামিসার আগে ইব্রাহিম, পরে আলী—প্রশাস

7

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা

8

বাংলাদেশে সহিংসতার মাধ্যমে সরকার পতনে সহায়তা করে জাতিসংঘ!

9

গাবতলী হাট থেকে শেরাটন: হিযবুত কানেকশন ও হাজার কোটি টাকার অন

10

টিকার তীব্র সংকট ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে উদ্বেগ, ইউনিসেফ প

11

ইউনুস গংদের দ্বৈত নাগরিকত্বই দ্বিচারিতার মূল কারণ

12

এপস্টেইনের পাশে থাকা ব্যক্তি কে? চট্টগ্রাম বন্দর ঘিরে উঠছে ব

13

হাটহাজারী ট্যাংক দুর্ঘটনা এবং চীনা সামরিক সরঞ্জামের বাস্তবতা

14

‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই’ -ব্যারিস্টার মাহমুদ

15

ভর্তি জালিয়াতির অভিযোগে ঘেরা শিবিরপন্থি সাব্বির রাকসুর এজিএস

16

অতিরিক্ত সচিব পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ, তালিকায় প্রেস

17

খামেনি নিহত: ইরানে নেতৃত্বে আলী লারিজানি

18

ভোটার ছিল না ভোটকেন্দ্রে ভোট ছিল গণনার টেবিলে: শেখ হাসিনা

19

মব উস্কে দেশ ধ্বংসের নীলনকশা করেছে ইউনূস গং

20