Insight Desk
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে অবৈধ নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের বিক্ষোভ ও মশাল মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলায় অবৈধ ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভমুখর প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয়েছে। রবিবার তারাকান্দা ও ফুলপুর—দুই উপজেলাতেই ছিল টানা আন্দোলনের উত্তাপ।

তারাকান্দায় বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। দলীয় সূত্র জানিয়েছে, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহবায়ক ও শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি তফাজ্জল হোসেন রনো–এর নির্দেশে এ কর্মসূচি আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবলীগ নেতা লিমন দেবনাথ, ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান মিম চৌধুরী এবং রুমন সরকার।

বিক্ষোভকারীরা অবৈধ নির্বাচন বর্জন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় ইজারুল, রিয়ান, নিলয়, আরাফাতসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দিন রাতে ফুলপুর উপজেলায় যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য মশাল মিছিল অনুষ্ঠিত হয়। অবৈধ সরকারের প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে আয়োজিত এ মশাল মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো উপজেলা উত্তাল হয়ে ওঠে।

মশাল মিছিলে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা যুবলীগের অন্যতম নেতা সোহানুর রহমান সোহাগ। মিছিল থেকে একের পর এক স্লোগান ওঠে— 

“প্রহসনের নির্বাচন মানিনা মানবোনা”,

“ইউনুস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”,

“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”।

ফলে একই দিনে ময়মনসিংহের দুই উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে অবৈধ নির্বাচনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ কর্মসূচি পালিত হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূস সম্পর্কে বিখ্যাত লেখক আহমদ ছফার সতর্কবার্তা

1

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: জামায়াত কর্মীর বিরুদ্

2

ইউনূসের প্রটোকল আইন ও ‘সেইফ এক্সিট’ নিয়ে প্রশ্ন

3

গ্যাঁড়াকলে ইউনূস, পলাতে চাইলেও মিলছে না অনুমতি

4

বিএনপির মোতাহার-শাকিল গ্রুপের উত্তেজনায় তারাকান্দায় ১৪৪ ধারা

5

রুমিন ফারাহানার বাবা অলি আহাদ: ভাষা আন্দোলনের বীর

6

জুলাই আন্দোলনে প্রতারিত হয়েছে জনগণ, মুখ খুলছে আন্দোলনকারীরা

7

কাজী নজরুল ইসলাম-এর নাম মুছে ফেলা হচ্ছে

8

নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ: প্রশাসন, ভোটকেন্দ্র ও

9

মব–শাসনের রক্তাক্ত বাস্তবতা, বিষবৃক্ষের ফল কুড়াচ্ছে সমাজ

10

ইউনূস সরকারের শাসনে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র: গাইবান্ধায়

11

নাহিদের জবানবন্দিতে রাষ্ট্রীয় নথিতে রেকর্ড হলো ইউনূসের মিথ্য

12

গণভোটের প্রচারের নামে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি

13

হাদি হত্যা কি ছিল পরিকল্পিত রাজনৈতিক গেমচেঞ্জার?

14

হামে শিশু মৃত্যুর মিছিল: ইউনূস সরকারের অব্যবস্থাপনা দায়ি বলে

15

মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থি

16

সংখ্যালঘু নিরাপত্তা ও ভারত সম্পর্ক নিয়ে বিএনপির অবস্থান জানা

17

ন্যায়বিচারের ধ্বংসলীলা: ইউনূসের নির্দেশে দেশে বইছে ভুয়া মা

18

ইউনূসের আসকারায় থানায় মিথ্যা মামলার হিড়িক, উদ্বিগ্ন বিশ্লেষক

19

১০ এপ্রিল: মুজিবনগর সরকার গঠন দিবস — স্বাধীনতার ঘোষণাপত্রে প

20