Insight Desk
প্রকাশ : Oct 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

মানবতার নামে শহীদুল আলমের সমুদ্রযাত্রা ও নেপথ্যের বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আলোচিত আলোকচিত্রী ও অধিকারকর্মী শহীদুল আলম আবারও আলোচনায়। এবার তিনি “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইতালিয়া” নামের একটি আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে গাজা অভিমুখে যাত্রা করেন। উদ্যোগটির ঘোষিত উদ্দেশ্য ছিল গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া, তবে এর পেছনে অন্য উদ্দেশ্যের অভিযোগ উঠেছে।

সূত্র অনুযায়ী, শহীদুল আলম দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে রাজনৈতিক যোগাযোগ বজায় রেখেছেন এবং বাংলাদেশের ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহে অন্তর্ভুক্ত তথাকথিত আন্দোলনের পেছনে আর্থিক সহায়তা ও প্ররোচনার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই অভিযানে শহীদুল আলমসহ বিভিন্ন দেশের অধিকারকর্মীরা অংশ নেন। তবে শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী ‘ম্যারিনেট’ নামের শেষ জাহাজটিকে আটক করে। এর আগে একই নৌবহরের অন্য সব জাহাজও আটক করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, “The Israeli military intercepted the last boat in an aid flotilla attempting to reach blockaded Gaza on Friday, a day after stopping most of the vessels and detaining some 450 activists including Swedish campaigner Greta Thunberg.”

ইসরায়েলি নৌবাহিনী জানিয়েছে, আটক জাহাজটি বর্তমানে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে নিউ এজ পত্রিকাকে দেওয়া এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান, তারা সব বাধা সত্ত্বেও গাজায় পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। কিন্তু আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স স্পষ্ট করে জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযানই ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে—যা শহীদুল আলমের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানবতার নামে এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তৈরি করছে। কেউ কেউ একে “প্রচারমুখী অভিযান” বলে আখ্যা দিয়েছেন, যার মাধ্যমে মূলত আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনায় আসাই ছিল লক্ষ্য।

বাংলাদেশে অতীতে বহু রকমের বিভ্রান্তিমূলক প্রচার ও নাটকীয়তা দেখা গেছে। তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো “আন্তর্জাতিক ধাপ্পাবাজির” নতুন ধারা তৈরি করেছে, যেখানে মানবতার মুখোশের আড়ালে রাজনৈতিক প্রচারণা ও ব্যক্তিগত প্রচ্ছন্ন উদ্দেশ্য কাজ করছে।

একজন রাজনৈতিক বিশ্লেষকের ভাষায়—“এটা যেন এক সুপরিকল্পিত নাটক। নৌযান আটক, ভিডিও বার্তা, মিডিয়া কাভারেজ—সবকিছু এমনভাবে সাজানো যেন জনমনে বিভ্রম তৈরি হয়।”

শেষ পর্যন্ত, গাজায় পৌঁছানো সম্ভব না হলেও, শহীদুল আলম ও তাঁর সহযাত্রীদের এই যাত্রা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক প্রচারণা উভয় ক্ষেত্রেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাকে সরিয়ে দেশ কী পেল?’ এক সচিবের আক্ষেপ

1

১০ এপ্রিল: মুজিবনগর সরকার গঠন দিবস — স্বাধীনতার ঘোষণাপত্রে প

2

মব পেল বৈধতা, ইউনূসের নেতৃত্বে রক্তাক্ত বাংলাদেশ

3

বিএফ ইউজের ২০২৬ সালের প্রস্তাবিত কমিটি নিয়ে সাংবাদিক মহলে আ

4

গভীর রাতে ঢাবিতে মঞ্চ নাটক, প্রশাসনের দুর্বলতায় সংকটকে ছাত্র

5

হাসিনার চেয়েও বিএনপি কে বেশি ভয় পাচ্ছে জামায়াত-এনসিপি :গোলাম

6

যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ পার্বত্যাঞ্চল; আলোচনায় চট্টগ্র

7

নতুন সরকার 'সামন্তবাদী চর্চা’ নিয়ে সমালোচনা

8

ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সড়ক: যমুনা সেতু পশ্চিমে রামদা

9

আদালত পাড়া এখন মবের মুল্লুক

10

ইউনূসের আসকারায় থানায় মিথ্যা মামলার হিড়িক, উদ্বিগ্ন বিশ্লেষক

11

কণ্ঠরোধ করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করছেন ইউনূস

12

শিক্ষার আড়ালে বোমা তৈরির কার্যক্রম: মাদ্রাসায় ছড়ানো হচ্ছিল জ

13

কোটা নয়, প্রতারণা! অযোগ্য এনসিপি নেতার লাখ টাকার চাকরি

14

জাতিসংঘের সফরসঙ্গীদের তালিকায় ইউনূসের মেয়েরাও, প্রকাশ্যে প্র

15

সামরিক নির্ভরতার ফাঁদ ও ৫ আগষ্ট

16

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

17

জেলে ঠাঁই নেই, তাই সেনানিবাসেই নতুন কারাগার!

18

অন্তর্বর্তী সরকারের এক বছরে খুন ধর্ষণ বেড়েছে বহুগুণ

19

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বম

20