Insight Desk
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট পুরাতন কারাগারে অনিয়মের অভিযোগ: জেল পুলিশের বিরুদ্ধে মাদক ও মোবাইল বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | সিলেট

সিলেটের পুরাতন কারাগারে কর্মরত এক জেল পুলিশ সদস্যের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেল পুলিশের দায়িত্বে থাকা ইকবাল নামের ওই সদস্য কারাগারের ভেতরে মাদক ও মোবাইল ফোনের অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, কারাগারে থাকা কিছু বন্দি ও তাদের স্বজনদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। তাদের দাবি, জেল পুলিশের দায়িত্বে থাকা ওই সদস্য বিভিন্ন সময় বন্দিদের কাছে মোবাইল ফোন ও মাদক সরবরাহের সঙ্গে সম্পৃক্ত।

এছাড়া আরও অভিযোগ রয়েছে, কারাগারে আটক থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের কারও জামিন হলে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত টাকা না দিলে সংশ্লিষ্ট থানায় তথ্য দিয়ে জেল গেটে নানা অজুহাতে তাদের আটকে রাখার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অভিযোগ সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বিচারবহির্ভূত হত্যা চালাল সেনাবাহিনী, নিহত ৭

1

জাতিসংঘের চক্রান্তে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানীর ঘটনা

2

কোটায় অস্ত্রের লাইসেন্স আসিফ মাহমুদের?

3

মৌসুমী, ফারিয়া ও সাবিলা নূরসহ ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ

4

ময়মনসিংহে রোজাদারের মাঝে ইফতার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল

5

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে, মেজর জেনারেল ক

6

গাবতলী হাট থেকে শেরাটন: হিযবুত কানেকশন ও হাজার কোটি টাকার অন

7

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

8

বাংলাদেশে সহিংসতার মাধ্যমে সরকার পতনে সহায়তা করে জাতিসংঘ!

9

ওয়াশিংটনে ‘কংগ্রেশনাল ব্রিফিং’: বাংলাদেশের ভোট ‘প্রশ্নবিদ্ধ

10

ট্রাম্পের বার্তায় কূটনৈতিক শুভেচ্ছা নাকি চাপের ইঙ্গিত?

11

কারাগারে চিকিৎসাহীনতায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: রাষ্ট্রীয় নি

12

ধর্মের দোহাই দিয়ে দেশজুড়ে মবের ছড়াছড়ি

13

মুক্তিযুদ্ধের আলোচনায় হামলা ও লতিফ সিদ্দিকী গ্রেপ্তার; গণতন্

14

দেশে ধর্মভিত্তিক দলগুলোকে ভুলিয়ে খ্রিস্টান রাজ্য বানাতে মরিয়

15

আশ্বাস বনাম বাস্তবতা: রাষ্ট্রদূতকে কী বার্তা দিল সরকার

16

নেত্রকোনায় থানার পাশেই মুদি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

17

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

18

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

19

দুই সমাবেশ স্থলেই মার খেলো এনসিপি, তাহলে গোপালগঞ্জ নিয়ে দ্বি

20