Insight Desk
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সঙ্গে অভদ্র আচরণে সমালোচনার মুখে ডাকসু নেত্রী রাফিয়া, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ডাকসু নেত্রী রাফিয়া এবার নিজের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি অতি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং অশালীন ভাষায় প্রতিক্রিয়া জানান।

ভিডিওতে একজন সাংবাদিক মন্তব্য করেন, “আপনার একজন অফিসার বলেছে পরিমনির মত ভাইরাল হওয়ার জন্য এসেছেন।” এই মন্তব্য শোনার পরই রাফিয়া অস্বাভাবিকভাবে চিৎকার শুরু করেন এবং বারবার উচ্চস্বরে বলেন, “কে বলছে? কে বলছে?”

পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন তিনি ইংরেজি গালি ব্যবহার করে সাংবাদিককে বলেন,
“What fucking lies are you telling me?”

তার শারীরিক অঙ্গভঙ্গিও ছিল প্রচণ্ড আক্রমণাত্মক। তিনি আঙুল তুলে চেঁচাতে থাকেন, মুখোমুখি দাঁড়িয়ে সাংবাদিককে অপমান করেন। একজন সাংবাদিক তাকে শান্তভাবে আঙুল নামাতে বললেও তিনি আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড সমালোচনার ঝড় ওঠে।
অনেকে বলছেন, ডাকসুর মতো প্ল্যাটফর্মের একজন নেত্রীর কাছ থেকে এ ধরনের ভাষা ও আচরণ লজ্জাজনক এবং দায়িত্বজ্ঞানহীন।

আরো অনেকের মতে, রাফিয়া ইচ্ছা করেই নাটকীয় প্রতিক্রিয়া দেখিয়েছেন যাতে ভিডিওটি ভাইরাল হয়।
যেটুকু ভিডিওতে দেখা যায়, সাংবাদিকরা কোনো উত্তেজক শব্দ ব্যবহার করেননি বরং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু রাফিয়ার আচরণ পুরো ঘটনাকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত করে তোলে।

এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে, রাফিয়া কি আসলে মিডিয়ার সামনে পরিণত ও দায়িত্বশীল আচরণ করেন, নাকি নিজের পরিচিতি বাড়ানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে এমন উত্তেজনা সৃষ্টি করেন।

সাধারণ দর্শকদের ভাষায়, “রাফিয়া নিজেই নিজের ভাইরাল ভিডিও তৈরি করেছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

1

মাইলস্টোন ট্র্যাজেডি: লাশ গুমের পরিকল্পনা যমুনায়, মূল হোতা আ

2

শুল্ক নিয়ে জাতির চোখে ধুলা দিল ইউনূসের প্রেস সচিব

3

ধর্মের দোহাই দিয়ে দেশজুড়ে মবের ছড়াছড়ি

4

গণতন্ত্র জোর করে প্রতিষ্ঠা করা যায় না, গণতন্ত্র গড়ে ওঠে জনগণ

5

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি, ককটেল ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট

6

ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার

7

স্বর্ণ চোরাচালানের অভিযোগে রাঙামাটিতে গ্রেপ্তার ৫, তাদের একজ

8

মায়ের জন্মদিনে বঙ্গমাতার সেই ঐতিহাসিক চিঠির স্মৃতি তুলে ধরে

9

মরিচের ঝালে কাঁদছে দেশ, রাজত্ব করছে বিএনপি-জামাতের লুটেরা জো

10

১৭ আগস্ট সিরিজ বোমা হামলা: আওয়ামী লীগ নিধন ও নির্বাচন লুটের

11

শেখ হাসিনার উন্নয়ন এখনো চোখে পড়ে, ধ্বংসচেষ্টা পরিকল্পনা কর

12

হরতালে সড়কে যানবাহন কম, জনগণের মৌন সমর্থন

13

সেনাবাহিনীকে ধ্বংস করতে ইউনূস গংদের নিলনকশা: মুক্তি দেওয়া হচ

14

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেত্রীর মরদেহ

15

চাঁদপুরে ঢাকাগামী শিক্ষকবাহী লঞ্চ আটকে দিল পুলিশ, আন্দোলন অব

16

এক তীরে তিন শিকার: ভারত–ইইউ FTA-তে কাঁপছে পাকিস্তান, বাংলাদে

17

বৈষম্যবিরোধীরাই দেখাল, আন্দোলনে রোহিঙ্গা ও বিহারীদের ভূমিকা

18

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

19

যৌথ নোবেলে ইউনূসের একক রাজত্ব: অংশীদার তাসলিমাকে প্রতারণার জ

20