Insight Desk
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধানের শীষের মনোনয়ন না পেলে, স্বতন্ত্র পার্থী হিসেবে নির্বাচনের কথা ভাবছেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সম্ভাবনা নিয়ে আলোচনায় রয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করা এই নেতা জানিয়েছেন, দল তার জন্য যেটা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেবেন, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লড়াই করার ইচ্ছাও তিনি প্রকাশ করেছেন।

শনিবার (২২ নভেম্বর) সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে আয়োজিত জনসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “বিগত ১৭ বছর নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করেছি। সবসময় দল ও নেতাকর্মীদের পাশে ছিলাম। তবে যদি দল মনোনয়ন না দেয়, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের সামনে দাঁড়ানোর প্রস্তুতি রাখছি।”

এদিকে, বিএনপির ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশের পরও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী ঘোষণা হয়নি। এই অনিশ্চয়তা রুমিন ফারহানার অনুসারীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের মনোনয়ন প্রক্রিয়ায় ত্রুটি ও অযোগ্য ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে জনগণের আস্থা কমতে পারে।

রুমিন ফারহানা আরও বলেন, “আমার নির্বাচনি এলাকায় এখনও কাউকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়নি। দল যেটা সুবিধাজনক মনে করবে, সেটাই করবে। তবে আমি নেতাকর্মীদের সিদ্ধান্তের সাথে থাকব, এবং তাদের সমর্থন পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে লড়াই করব।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রুমিন ফারহানা একজন জনপ্রিয় ও আলোচিত নেতা হলেও দলের মনোনয়ন প্রক্রিয়ার ব্যর্থতা দলের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। সঠিক ও দক্ষ নেতৃত্ব নির্বাচন করে জনগণের আস্থা পুনঃস্থাপন করা এখন বিএনপির জন্য প্রধান চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে অবস্থানরত ডা. পিনাকী ভট্টাচার্যের অনলাইন কার্যক্রমে

1

দুর্নীতিবাজ জঙ্গি উপদেষ্টা আসিফকে রুখবে কে

2

জামায়াতের ইশতেহারে ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা, তবু ভোটের

3

তল্লাশি’র নামে হয়রানি? কিশোরগঞ্জে হিন্দু গ্রামে সেনাবাহিনীর

4

বাংলাদেশে আসা জাহাজসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্

5

৭১-এর প্রতিশোধ নিতে মরিয়া পাকিস্তান-আমেরিকা, সহযোহিতায় ইউনূস

6

চাঁদাবাজ রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি

7

নির্যাতন-অবমাননার চাপে ভেঙে পড়ছে পুলিশ: “বানরের মতো খাঁচায় ব

8

আমেরিকান ষড়যন্ত্রে জাতিসংঘের সমর্থনে জামায়াতি চালে পতন হয় শে

9

২০২৪–এর পর জামায়াত–শিবিরের নতুন সহিংস প্যাটার্ন: এমসি কলেজে

10

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

11

উচ্চ সুদহারে ঝুঁকিতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান

12

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

13

ইউনূসের আসকারায় থানায় মিথ্যা মামলার হিড়িক, উদ্বিগ্ন বিশ্লেষক

14

ধানের শীষের মনোনয়ন না পেলে, স্বতন্ত্র পার্থী হিসেবে নির্বাচন

15

জামায়াত আমিরের দ্বৈত নীতি: শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাতের

16

ভোটের আগের রাতেই কেন্দ্র দখল ও ব্যালট ভরার অভিযোগ

17

মব উস্কে দেশ ধ্বংসের নীলনকশা করেছে ইউনূস গং

18

জুলাই সনদে বড় গলদ কমেছে ১১ লাখ ভোট

19

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা: জামায়াত-শিবির জড়িত থাকায় এক বছরেও

20